সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নারীরা কৃষি কাজে, ২ হাজার পরিবারে স্বচ্ছলতা

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুরুষের সঙ্গে সমানতালে কৃষি কাজে অংশ নিচ্ছেন নারী শ্রমিকরা। তাদের উপার্জনে স্বচ্ছলতা এসেছে উপজেলাটির প্রায় ২ হাজার পরিবারে।

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুরুষের সঙ্গে সমানতালে কৃষি কাজে অংশ নিচ্ছেন নারী শ্রমিকরা। তাদের উপার্জনে স্বচ্ছলতা এসেছে উপজেলাটির প্রায় ২ হাজার পরিবারে।

কর্মস্থলে কিছু মানুষ নারীদের বৈষম্যের চোখে দেখলেও তাদের স্বাগত জানিয়েছেন কৃষকরা। চাষাবাদের কিছু কাজে পুরুষের তুলনায় নারী শ্রমিকের চাহিদা এখন বেশি।

জানা গেছে, লাখাইয়ের গোপালপুর, আগাপুর, মাহমুদপুর, মোড়াকরি, বুল্লা, ভবানীপুর ও আগাপুর গ্রামের প্রায় ২ হাজার নারী প্রতিদিন হাওরে কৃষি কাজ করেন। ধানের জমিতে চারা রোপণ, আগাছা পরিষ্কার ও মাটি কাটার কাজে পুরুষের সঙ্গে সমানতালে কাজ করছেন তারা। মজুরিও পান পুরুষদের সমান প্রায়। এতে ওই নারীদের পরিবারের অভাব দূর হওয়ার পাশাপাশি কৃষিক্ষেত্রে কমেছে শ্রমিক সংকট।

উপজেলার কাসিমপুরে মাঠ ঘুরে দেখা গেছে, পুরুষের সঙ্গে ধানের চারা রোপণে ব্যস্ত নারীরা। সারিবদ্ধ ও শৃঙ্খলার সঙ্গে কাজ করেছেন তারা। চারা রোপণের গতিও পুরুষের সঙ্গে সমানে সমান।

মাঠে কর্মরত মধ্যবয়সী সরস্বতি দাশ, বিশুকা দাশ ও ফালানি দাশের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি রোপা আমনের মৌসুমে এক বিঘা জমিতে চারা রোপণের মজুরি ১ হাজার টাকা। ছয়জন নারী মিলে সকাল থেকে দুপুর পর্যন্ত রোপণ করতে পারেন দুই বিঘা। সেই হিসাবে প্রতিজন নারীর প্রতিদিনকার রোজগার প্রায় ৩৫০ টাকা।

তারা আরও জানান, রোপা ও বোরো আমনের মৌসুমে প্রায় ৪ মাস নারীরা মাঠে কাজ করেন। বছরের অন্য দিনগুলোতে মাটি কাটা, জমির আগাছা পরিষ্কারসহ বিভিন্ন কাজ করেন। এসব কাজে পুরুষের তুলনায় মজুরি কিছু কম হলেও এই আয় দিয়েই তারা সন্তুষ্ট।

স্থানীয় কৃষক কদ্দুছ মিয়া বাংলানিউজকে বলেন, আমি আমার জমি চাষের সময় পুরুষের তুলনায় নারী শ্রমিক বেশি নেই। কারণ, নারী শ্রমিকরা কাজে খুব ভালো। আর পুরুষের তুলনায় তাদের মজুরি কিছুটা কম।

হবিগঞ্জের সাবেক কৃষি কর্মকর্তা মো. আলী আকবর বাংলানিউজকে বলেন, শুধু লাখাই উপজেলা নয়, জেলাজুড়েই নারীরা এখন কৃষিকাজ করছেন। নারীদের কিছু লোক বৈষম্যের চোখে দেখলেও কৃষি বিপ্লবে তাদের ভূমিকা রয়েছে। এ বিষয়টিকে অবশ্যই ইতিবাচকভাবে চিন্তা করতে হবে

বাংলা নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)