সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বুনো শূকরের তাণ্ডব, আহত চার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় বুনো শূকরের আক্রমণে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বিনাদপুর ও শ্যামপুর ইউনিয়নের কামাত গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় বুনো শূকরের আক্রমণে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বিনাদপুর ও শ্যামপুর ইউনিয়নের কামাত গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার শ্যামপুর ইউনিয়নের কামাত গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি, মফিজুদ্দিনের ছেলে ডালিম এবং আব্দুল হাকিমের ছেলে মুলি ও হাদিনগর গ্রামের নাসির উদ্দিন।

শ্যামপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, দুপুরে বড় হাদিনগর গ্রামের নাসির উদ্দিন, বিনাদপুর বাজার থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে একটি আমবাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বুনো শুকূর তার ওপর আক্রমন করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে বিনোদপুর ইউনিয়নে বাগানে আমে স্প্রে দেওয়ার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় আক্রমণ করে বুনো শূকর। এতে আহত হন তিনজন।

স্থানীয়রা জানান, বুনো শূকরটির দেহ বিড়ালজাতীয় বৈশিষ্ট্যের মতো। এটি ভারত থেকে আসে। গ্রামবাসী ধাওয়া দিলে সেটি দ্রুত পালিয়ে যায় এবং পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, সীমন্ত এলাকার বিভিন্ন ফসলি জমিতে আক্রমণ করছে বুনো শূকরের আক্রমণে বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে আসলে ভারতীয় বুনো শূকর দেশে ঢুকে আবার ভোর হওয়ার আগেই ফিরে যায় ভারতের জঙ্গলে। এ অবস্থায় কৃষকরা রাত জেগে জমি পাহারা দিচ্ছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

সোহান মাহমুদ/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)