Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

কেন ফুলকপি খাবেন

শীতকালীন সবজি ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায়। স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এই ফুলকপি। কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন রোগের নিরাময়। বিশেষ করে ফুলকপি খেলে হৃদযন্ত্র ভালো থাকে। এছাড

আর টিভি অনলাইন২৪ অক্টোবর ২০২১ · ১ মিনিটের পড়া

শীতকালীন সবজি ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায়। স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এই ফুলকপি। কারণ এর মধ্যে রয়েছে বিভিন্ন রোগের নিরাময়। বিশেষ করে ফুলকপি খেলে হৃদযন্ত্র ভালো থাকে। এছাড়াও এটা ক্যানসার প্রতিরোধ করতেও সহায়তা করে।

১- ফুলকপিতে রয়েছে সালফোরাফেন। এই উপাদান ক্যানসারের স্টেম সেল মেরে টিউমারের বৃদ্ধি আটকায়। ফুলকপির এই উপাদান প্রস্টেট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

২-ফুলকপি ফাইবার-সমৃদ্ধ। যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

৩-ফুলকপিতে রয়েছে কোলিন। এটি এক ধরনের ভিটামিন বি। যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে

৪-ফুলকপিতে থাকা সালফোরাফেন ওজন ঝরাতে সাহায্য করে।

৫-এটি ভিটামিন কে সমৃদ্ধ। যা হাড় শক্ত রাখে। ফুলকপিতে উপস্থিত ফাইবার হজমে সাহায্য করে।

৬-কিডনি রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে ফুলকপিতে থাকা ফাইটোকেমিক্যালস।

৭-ফুলকপিতে থাকা বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট চামড়ার ডার্ক স্পট কাটাতে সাহায্য করে।

ট্যাগ#দৈনন্দিন#আরটিভি অনলাইন#ফুলকপি#ফুলকপি খাবেন#মতামত
আর টিভি অনলাইনদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
কেন ফুলকপি খাবেন | দা এগ্রো নিউজ