সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পাইকারিতে চালের দাম কমলেও প্রভাব নেই বাজারে

দেশের বিভিন্ন বাজারে চলতি মৌসুমে বোরো ধান উঠছে। এতে চালের দাম কমতে শুরু করেছে মোকামগুলোতে। তবে এর কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর খুচরা বাজারে।

দেশের বিভিন্ন বাজারে চলতি মৌসুমে বোরো ধান উঠছে। এতে চালের দাম কমতে শুরু করেছে মোকামগুলোতে। তবে এর কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর খুচরা বাজারে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাজধানীর রামপুরা, বাড্ডা, খিলগাঁও এলাকার বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারে আগের দামেই চাল বিক্রি হচ্ছে। এখন সরু চাল (নাজিরশাইল) প্রতি কেজি ৬৫-৭৫ টাকা, মাঝারি মানের চাল (পাইজাম) প্রতি কেজি ৫২-৫৬ টাকা, মোটা চাল (স্বর্ণা) প্রতি কেজি ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে রাজধানীর সর্ববৃহৎ চালের পাইকারি বাজার বাদামতলী ও বাবুবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দু-তিন দিন আগে থেকে বাজারে বোরোর আগাম নতুন চাল উঠতে শুরু করেছে। এরপর থেকে পাইকারিতে অল্প অল্প করে কমতে শুরু করেছে চালের দাম। তবে পুরান চাল আগের দামেই বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

আরও পড়ুন>> হাওরের নতুন ধান আসছে ভৈরবে, দাম নিয়ে হতাশা

পাইকারি বাজারে বিআর-২৮ প্রতি কেজি (নতুন চাল) বিক্রি হচ্ছে ৪৮-৪৯ টাকায়, যা গত বছর ছিল ৫২-৫৩ টাকা। আর পুরোনো বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫০-৫১ টাকায়। তবে বোরো মৌসুমের মিনিকেট ও অন্যান্য চাল তিন-চারদিনের মধ্যে বাজারে আসা শুরু হবে।

চালের মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় ধান কাটা শুরু হয়েছে। সেই সঙ্গে চালও কিছু কিছু বাজারে উঠেছে। নওগাঁর বাজারে প্রতি ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট নতুন চাল বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ২ হাজার ৮৫০ টাকায়। আর পুরোনো চাল বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায়। প্রতি মণ নতুন ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৮০ টাকায়। গত বছর একই ধানের দাম ছিল ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৮০ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবছর দেশে ৫০ লাখ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ১৫ লাখ টন। ২০২১-২২ অর্থবছরে দেশে বোরো ধান আবাদ হয়েছিল ৪৮ লাখ ১৪ হাজার হেক্টর জমিতে, আর উৎপাদন হয়েছিল প্রায় ২ কোটি ২ লাখ টন।

আরও পড়ুন>> চাল সরবরাহ-মজুতে স্বস্তি, অস্বস্তি দামে

বাবুবাজারের মেসার্স রশিদ রাইস এজেন্সির মালিক আবদুর রশিদ জানান, গত সপ্তাহে তার দোকানে শেরপুরের গোপাল বাবুর মিল থেকে ৫০ কেজি ওজনের হাতি মার্কা ৪০০ বস্তা চাল আনা হয়। প্রতি কেজির দাম পড়েছে ৪৮ টাকা। পরিবহন ভাড়া পড়েছে ১৬ হাজার টাকা। এছাড়া কুলি খরচসহ প্রতি কেজি ঢাকায় আনতে ব্য়য় হয়েছে ৮০ পয়সা।

গত বছর হাওরাঞ্চলে ফসল নষ্ট হওয়ায় মৌসুমের শুরুতেই চালের দাম বাড়তি ছিল জানিয়ে তিনি বলেন, 'এবছর দেশের বিভিন্ন জেলায় ধানের ফলন ভালো হয়েছে। দামও আগের চেয়ে কম। তবে আগামী সপ্তাহে চালের সরবরাহ বাড়বে।'

নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিদর বরণ সাহা জানান, এবছর তাদের অঞ্চলে ধানের ফলন ভালো হয়েছে। ঈদের পর এখনো চাল উৎপাদন শুরু হয়নি। আগামী সপ্তাহে বাজারে ধান-চালের সরবরাহ বাড়বে। এবছর ইরির বাম্পার ফলন হওয়ায় বাজারে চালের দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।

এনএইচ/ইএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)