সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আমলকী সাবধানে খাবেন যারা

ছোটবেলা থেকে আমরা সবাই শুনে আসছি যে, একটি আমলকীতে ১০টি কমলার সমান ভিটামিন-সি থাকে। নিঃসন্দেহে আমলকী আমাদের দেশের খুব পরিচিত একটি ফল, এর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ অসাধারণ।

ছোটবেলা থেকে আমরা সবাই শুনে আসছি যে, একটি আমলকীতে ১০টি কমলার সমান ভিটামিন-সি থাকে। নিঃসন্দেহে আমলকী আমাদের দেশের খুব পরিচিত একটি ফল, এর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ অসাধারণ।

নিয়মিত আমলকী খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সর্দি-কাশি ও সংক্রমণের ঝুঁকি কমে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য ধীর করে, ত্বক উজ্জ্বল রাখে ও চুল মজবুত করে। একই সঙ্গে হজমশক্তি ভালো করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কোলেস্টেরল কমানো ও হার্টের স্বাস্থ্য রক্ষায়ও আমলকী কার্যকর। কিন্তু সবার শরীরের জন্যই কি এটি সমানভাবে উপকারী?

উত্তর হলো– না। প্রত্যেক মানুষের শারীরিক বৈশিষ্ট্য ও সমস্যা অনুযায়ী ভিন্ন ভিন্ন খাদ্য তার উপকারে আসে। তাই আমলকীর মতো ফলও সবার জন্য উপকারী নাও হতে পারে। জেনে নিন কোন কোন স্বাস্থ্য সমস্যা থাকলে আমলকী সাবধানে খাওয়া উচিত-

আমলকী রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু যাদের রক্তচাপ আগে থেকেই কম বা প্রেশার কমে যাওয়ার প্রবণতা আছে, তাদের জন্য এটি বেশি খাওয়া ঝুঁকিপূর্ণ। নিয়মিত বেশি পরিমাণ আমলকী খেলে মাথা ঘোরা, দুর্বলতা বা অস্বস্তি দেখা দিতে পারে। এমনকি হঠাৎ রক্তচাপ কমে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

আমলকীতে প্রচুর ফাইবার আছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এটি উপকারী। তবে যাদের রক্তে সুগার হঠাৎ করে কমে যায় বা যাদের শরীরে শর্করার মাত্রা সাধারণত কম থাকে, তাদের জন্য নিয়মিত আমলকী খাওয়া বিপজ্জনক হতে পারে। এতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ে।

আমলকী হার্টের জন্য ভালো হলেও, যাদের আগে থেকেই হৃদ্‌রোগ আছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি নিয়মিত খাওয়া উচিত নয়। কিছু ক্ষেত্রে এটি ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে, যেমন ব্লাড থিনার ওষুধের সঙ্গে।

আমলকীতে প্রচুর ভিটামিন-সি ও অ্যাসকরবিক অ্যাসিড থাকে। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি-কাশি প্রতিরোধে সাহায্য করে। কিন্তু যাদের অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, তারা যদি নিয়মিত বেশি আমলকী খান, তাহলে সেই সমস্যা আরও বাড়তে পারে।

যদিও আমলকীতে ফাইবার থাকে, তবুও এর ভেতরে থাকা ট্যানিন নামের উপাদান অতিরিক্ত খেলে উল্টো কোষ্ঠকাঠিন্য তৈরি করতে পারে। তাই পরিমিত খাওয়া সবচেয়ে নিরাপদ।

প্রতিটি খাবারই নিজের শরীরের পরিস্থিতি অনুযায়ী পরিমিত পরিমাণে খাওয়াই সঠিক ডায়েটের লক্ষণ। তাই অন্য কারো কথায় নিজের ডায়েটের আমূল পরিবর্তন করবেন না। বিশেষ করে কোনো নির্দিষ্ট খাবার প্রতিদিন খাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

সূত্র: আনন্দবাজার

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)