সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বেশি পুষ্টি পেতে ফুলকপি না বাঁধাকপি কোনটি খাবেন?

শীত পড়তেই চাহিদা বেড়েছে মৌসুমী সবজি ফুলকপি ও বাঁধাকপির। তবে এই দুটো সবজির মধ্যে কোনটিতে বেশি পুষ্টি, এ নিয়ে অনেকের মধ্যে জোর বিতর্ক আছে।

শীত পড়তেই চাহিদা বেড়েছে মৌসুমী সবজি ফুলকপি ও বাঁধাকপির। তবে এই দুটো সবজির মধ্যে কোনটিতে বেশি পুষ্টি, এ নিয়ে অনেকের মধ্যে জোর বিতর্ক আছে।

এক্ষেত্রে একদলের কথায় বাঁধাকপি হলো পুষ্টিগুণে শ্রেষ্ঠ। ওদিকে অপরদল আবার এই যুক্তি মানতে নারাজ। উল্টে তারা বাঁধাকপির থেকে ফুলকপিকেই স্বাস্থ্যগুণে অনেকটা এগিয়ে রেখেছেন।

আরও পড়ুন: শরীরে কত ধরনের 'ফ্যাট' থাকে, জানেন কি?

এখন প্রশ্ন হলো, ফুলকপি নাকি বাঁধাকপি কোনটি স্বাস্থ্যের জন্য বেশি ভালো? এ বিষয় সম্পর্কে জানিয়েছেন ভারতের বিশিষ্ট পুষ্টিবিদ শর্মিষ্ঠা রায় দত্ত। চলুন জেনে নেওয়া যাক এই পুষ্টিবিদ কী বলছেন-

১ কাপ বাঁধাকপি থেকে ২২ ক্যালোরি শক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, এতে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা কিনা ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমানোর কাজে বিশেষ ভূমিকা পালন করে।

একই সঙ্গে এই সবজি হলো ভিটামিন সি ও অত্যন্ত উপকারী কিছু অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। তাই নিয়মিত বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে।

আরও পড়ুন: শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হলে কী কী সমস্যা হয়?

অন্যদিকে শরীরকে ডিটক্স বা পরিষ্কার করার কাজে ফুলকপির জুড়ি মেলা ভার। এমনকি দেহে প্রদাহের প্রকোপ কমাতে চাইলেও আপনাকে নিয়মিত এই সবজি খেতেই হবে।

এই সবজিতে আছে অত্যন্ত উপকারী ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। এমনকি নিয়মিত এই সবজি পাতে রাখলে ওজনও থাকবে বশে।

আরও পড়ুন: শীতে পা ফাটা শুরু হলে দ্রুত যা করবেন

এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ফুলকপি ও বাঁধাকপি দুটোই পুষ্টির দিক থেকে সেরা। বিশেষজ্ঞের মতে, সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে এই দুটি সবজির পদই মাঝে মধ্যে খেতে হবে। তাতেই সুফল মিলবে।

তবে অতিরিক্ত খাওয়া যাবে না। পুষ্টিবিদের মতে, দিনে এক কাপের বেশি ফুলকপি বা বাঁধাকপি খাবেন না। তাতে হজমসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)