সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

হিমাগারের ২৪ লাখ টন আলুর কী হবে

দেশের বিভিন্ন এলাকায় হিমাগারগুলোতে শেডভর্তি আলু পড়ে আছে। এতে সংরক্ষিত ২৪ লাখ টন আলু দুই মাসের মধ্যে বাজারজাত করতে না পারলে প্রায় চার হাজার কোটি টাকা লোকসান হতে পারে বলে আশঙ্কা স

দেশের বিভিন্ন এলাকায় হিমাগারগুলোতে শেডভর্তি আলু পড়ে আছে। এতে সংরক্ষিত ২৪ লাখ টন আলু দুই মাসের মধ্যে বাজারজাত করতে না পারলে প্রায় চার হাজার কোটি টাকা লোকসান হতে পারে বলে আশঙ্কা সংশ্নিষ্ট কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের। এ অবস্থায় ত্রাণ হিসেবে আলুর ব্যবহার বাড়াতে বিভিন্ন দপ্তরে কৃষি মন্ত্রণালয়ের চিঠির পরও মিলছে না সুফল।

লোকসান কমাতে আলুর ব্যবহার বাড়ানো ও রপ্তানিতে গুরুত্ব দিয়েছে কৃষি মন্ত্রণালয়। শিল্পে এর ব্যবহার ও রপ্তানিযোগ্য আলু চাষে চার বছর মেয়াদি রোডম্যাপও চূড়ান্ত করতে যাচ্ছে এ মন্ত্রণালয়। সংশ্নিষ্টরা বলছেন, দেশে আলুর চাহিদা ৯০ লাখ টন, কিন্তু গত মৌসুমে পরিবেশ অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে এক কোটি ১৪ লাখ টন। সে হিসাবে আলু উদ্বৃত্ত থাকছে ২৪ লাখ টন। উৎপাদিত আলু থেকে দেশের ৪০০ হিমাগারে ৪০ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছিল। করোনায় হোটেলসহ সব কিছু বন্ধ থাকায় ৬৫ শতাংশ আলুই বিক্রি হয়নি। এখন খরচের তুলনায় বাজারে দাম কম থাকায় অনেক কৃষক ও ব্যবসায়ী হিমাগার থেকে আলু তুলছেন না। অথচ আলুর নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র দুই মাস। ফলে বিক্রি শেষ না হলে লোকসানের সঙ্গে নতুন আলু সংরক্ষণ নিয়েও জটিলতা তৈরি হবে।

কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর দেশে আলু উৎপাদন ৮ থেকে ১০ শতাংশ হারে বাড়লেও এর বহুমুখী ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়নি। এ ছাড়া কিছু দেশে আলু রপ্তানি করা হলেও আলুর জাত ও গুণগত মানের কারণে সেই বাজারও ধরে রাখা যায়নি।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন জানান, চলতি মৌসুমের আলু বাজারজাতকরণের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যে সংরক্ষিত আলু বাজারজাত না হলে বিপুল পরিমাণ অবিক্রীত থাকবে। সেগুলো ফেলে দেওয়া ছাড়া উপায় থাকবে না।

তিনি বলেন, টিসিবির ডিলার ও ওএমএস কার্যক্রমে আলু বিক্রি জোরদার করা হোক। আলু রপ্তানিতে পাঁচ হাজার টন ধারণ ক্ষমতার একটি রেফার ভেসেল (পচনশীল দ্রব্য পরিবহনের উপযোগী শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ) সরকারিভাবে কেনার দাবি জানান তিনি। এ ধরনের জাহাজ কেনা হলে আলু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। এ ছাড়া রপ্তানি উপযোগী আলু উৎপাদনে উন্নত বীজ, মাটিজাত রোগবালাই দূরীকরণে বিশেষ ব্যবস্থা নিতেও বলেন তিনি। আলু থেকে তৈরি নতুন নতুন সুস্বাদু খাবার জনপ্রিয় করার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে মেলা আয়োজনের দাবি জানান মোশারফ হোসেন।

আলু সংরক্ষণের হিমাগারের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিদ্যুৎ বিল স্থগিত রেখে তা পরে সারচার্জ ছাড়া পরিশোধের সুযোগ চান ব্যবসায়ীরা। চালের ওপর চাপ কমাতে আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর আবাসিক হলে আলু খাওয়ানো বাধ্যতামূলক করার প্রস্তাবও দেন তারা।

সরকার আলু উৎপাদনে ৮০০ কোটি টাকা সারের ওপর ভর্তুকি দিয়ে থাকে। সেই সারে আলুর বাম্পার ফলন হচ্ছে। কিন্তু আলুর বাজার তৈরি না হওয়ায় বছর বছর লোকসান গুনতে হচ্ছে কৃষককে। কৃষক ও হিমাগারের মালিকরা জানান, উৎপাদন ও হিমাগারের ভাড়াসহ প্রতি বস্তা (৫০ কেজি) আলুর জন্য চাষির খরচ হয় ৮৫০ টাকা। বর্তমানে পাইকারি বাজারে সে আলুর দাম ৪০০ টাকা। অর্থাৎ প্রতি কেজি আলুর দাম মাত্র ৮ টাকা। গত এক সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরে।

আলু তোলার মৌসুমের সময় প্রতি কেজির দাম ছিল ১৩ থেকে ১৪ টাকা। অনেকেই বেশি দামের আশায় তখন বিক্রি না করে আলু হিমাগারে সংরক্ষণ করেন। গত বছর এই সময়ে ৫০ কেজির প্রতি বস্তা আলু এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি করেছিলেন চাষিরা।

এদিকে, অনেক চাষিই আলু রেখে হিমাগার মালিকদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। আলু নিতে চাইলে এখন সে ঋণও শোধ করতে হবে। রংপুরের তারাগঞ্জের এন এন হিমাগারের ব্যবস্থাপক ডালিম মিয়া বলেন, তার হিমাগারে এখনও পড়ে আছে এক লাখ ৪৬ হাজার বস্তা আলু। প্রতি বস্তার বিপরীতে চাষিদের ঋণ দেওয়া হয় ২৫০ টাকা করে।

হিমাগার থেকে আলু বের করতে এখন অনীহা দেখাচ্ছেন ঠাকুরগাঁওয়ের কৃষক ও ব্যবসায়ীরা। তারা বলছেন, গত ১০ বছরের মধ্যে ছয় বছরই তারা আলুতে লোকসান দিয়েছেন। একই অবস্থা কুড়িগ্রাম, বগুড়া, জয়পুরহাট, খুলনা, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার।

সমকালসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)