সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

তরমুজের ডাউনি মিলডিউ রোগে করণীয়

তরমুজের উল্লেখযোগ্য রোগগুলোর মধ্যে একটি হলো ডাউনি মিলডিউ (ডিএম) ছত্রাকের মতো oomycete (Pseudoperonospora cubensis) দ্বারা সৃষ্ট। ডিএমের লক্ষণগুলো পাতায় পাওয়া যায়। যেখানে ক্ষতগুলো ক্লোরোটিক (হলুদ) অঞ্চল হিসেবে শুরু হয়। যা ক্লোরোটিক হ্যালো দ্বারা বেষ্টিত নেক্রোটিক (বাদামি বা কালো) এলাকায় পরিণত হয

তরমুজের উল্লেখযোগ্য রোগগুলোর মধ্যে একটি হলো ডাউনি মিলডিউ (ডিএম) ছত্রাকের মতো oomycete (Pseudoperonospora cubensis) দ্বারা সৃষ্ট। ডিএমের লক্ষণগুলো পাতায় পাওয়া যায়। যেখানে ক্ষতগুলো ক্লোরোটিক (হলুদ) অঞ্চল হিসেবে শুরু হয়। যা ক্লোরোটিক হ্যালো দ্বারা বেষ্টিত নেক্রোটিক (বাদামি বা কালো) এলাকায় পরিণত হয়।

কৃষক ভাইদের বলছি, এখনই আপনার তরমুজ ক্ষেতের প্রতি সতর্ক হোন। নিয়মিত ক্ষেত পরিদর্শন এবং পর্যবেক্ষণ করুন। তরমুজ ফসলের পাতায় কোনো রকম দাগ পরিলক্ষিত হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে যোগাযোগ করুন।

লক্ষণ• বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়।• আক্রান্ত পাতার গায়ে সাদা বা হলদে থেকে বাদামি রঙের তালির মতো দাগ দেখা যায়।• ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে।

সমন্বিত দমন ব্যবস্থাপনা• সম্ভব হলে গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে ধ্বংস করা।• ক্ষেত পরিষ্কার রাখুন এবং পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখুন।• আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।• এলোপাতাড়ি বালাইনাশক ব্যবহার করে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না।• প্রথমবার লক্ষণ দেখা যেতেই ব্যবস্থা নিন।• সুষম সার ব্যবহার করুন।• রোগ প্রতিরোধী জাত, যেমন- বারি উদ্ভাবিত বা অন্যান্য উন্নত জাতের চাষ করুন।• বিকল্প পোষক দমন করুন। • আগাছা পরিষ্কার রাখুন।

রাসায়নিক দমন ব্যবস্থাপনা১. এগবেন (কাবেন্ডাজিম) প্রতি লিটারে ১ মিলিলিটার এবং আরলিন প্রতি লিটারে ১ গ্রাম ১০ দিন পরপর স্প্রে করলে অথবা ২. মনা (এজোক্সিস্ট্রবিন + সিপ্রোকোনাজল গ্রুপের) নিয়মমতো ছত্রাকনাশক ১০ দিন পরপর স্প্রে করলে দাগ চলে যাবে।৩. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই ফল খাবেন না বা বিক্রি করবেন না।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)