সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সবজির ঢলে পড়া রোগ হলে যা করবেন

অনেক সবজি ফসলে ব্যাক্টেরিয়াজনিত ঢলে পড়া রোগ দেখা দেয়। এ রোগের আক্রমণে প্রথমে গাছের ওপরের দিকের কিছু পাতা নেতিয়ে পড়ে, দু'একদিনের মধ্যে পুরো গাছ ঢলে পড়ে ও মারা যায়। তাই এই রোগ হলে করণীয় সম্পর্কে জেনে নিন-

অনেক সবজি ফসলে ব্যাক্টেরিয়াজনিত ঢলে পড়া রোগ দেখা দেয়। এ রোগের আক্রমণে প্রথমে গাছের ওপরের দিকের কিছু পাতা নেতিয়ে পড়ে, দু'একদিনের মধ্যে পুরো গাছ ঢলে পড়ে ও মারা যায়। তাই এই রোগ হলে করণীয় সম্পর্কে জেনে নিন-

ঢলে পড়া ছত্রাক রোগ

আক্রান্ত ফসল কুমড়াজাতীয় ফসল, যেমন- শসা, লাউ, কুমড়া ইত্যাদি।

সমন্বিত দমন ব্যবস্থাপনা আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়িয়ে ফেলা। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা। প্রতি কেজি বীজে ২.৫ গ্রাম প্রোভেক্স বা ভিটাভেক্স-২০০ দ্বারা বীজ শোধন করা। কোনো কোনো ক্ষেত্রে প্রতি লিটার পানিতে ৪ গ্রাম কার্বেন্ডাজিমের এগবেন জাতীয় ছত্রাকনাশক গাছের গোড়ায় ব্যবহার করে উপকার পাওয়া যায়।

আক্রান্ত ফসলটমেটো, বেগুন, আলু, কাঁচা মরিচ ইত্যাদি।

সমন্বিত দমন ব্যবস্থাপনারোগাক্রান্ত গাছ দেখামাত্র তুলে ধ্বংস করা। শস্য পর্যায়ক্রম করা, যেমন- ভুট্টা, সরিষা, গম। রোগ সহনশীল জাত চাষ করা। পরিমিত সেচ প্রদান। এ রোগ ধরে গেলে সেচ বন্ধ করা। বীজ ও চারা শোধন করা। এ ক্ষেত্রে স্ট্রেপ্টোসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন বা প্লান্টোমাইসিন ১ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করা যেতে পারে।

হেক্টর প্রতি ৫ টন অর্ধপচা মুরগির বিষ্ঠা লাগানোর কমপক্ষে ২১ দিন আগে জমিতে প্রয়োগ করে মিশিয়ে দেওয়া এবং মাটির সঙ্গে ভালোভাবে পচাতে হবে। সরিষার খৈল ৫০০ কেজি বা হেক্টর হারে জমির শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। কার্বোফুরানের জেনেফুরান ৫ জি নামক কৃমিনাশক ২৫ কেজি বা হেক্টর হারে চারা লাগানোর সময় অথবা জমির শেষ চাষের সময় প্রয়োগ করলে টমেটোর ঢলে পড়া রোগ এবং শিকড়ে গিঁট কৃমি বা রুট নট নেমাটোড স্বার্থকভাবে দমন করা যায়।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)