সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ফরিদপুরে ১০০ টাকা পিস তরমুজ

ফরিদপুরে ৫০০ টাকায় গরুর মাংসের পর ৫০-১০০ টাকায় তরমুজ বিক্রির কার্যক্রম শুরু করেছেন নাহিদ-উল-হক নামের স্থানীয় এক চিকিৎসক। সেইসঙ্গে আনারস বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস। স্বল্পমূল্যে এসব পণ্য পেয়ে খুশি ক্রেতারা।

ফরিদপুরে ৫০০ টাকায় গরুর মাংসের পর ৫০-১০০ টাকায় তরমুজ বিক্রির কার্যক্রম শুরু করেছেন নাহিদ-উল-হক নামের স্থানীয় এক চিকিৎসক। সেইসঙ্গে আনারস বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস। স্বল্পমূল্যে এসব পণ্য পেয়ে খুশি ক্রেতারা।

শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় এ দামে তরমুজ ও আনারস বিক্রি করা হয়।

ছোট সাইজের তরমুজ ৫০, মাঝারি ১০০ এবং বড় সাইজের তরমুজগুলো ২০০-২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ এসব তরমুজ বাজারে বিক্রি হচ্ছে ২৫০-৮০০ টাকায়।

এর আগে পবিত্র রমজান উপলক্ষে ৫০০ টাকা কেজি গরুর মাংস বিক্রির কর্মসূচি শুরু করেন হরমোন ও অ্যান্ড্রোলজিস্ট ডা. নাহিদ-উল-হক। শহরের লক্ষ্মীপুর মহল্লার ঈদগাহে পাঁচটি গরু জবাই করে এ কর্মসূচি শুরু করেন তিনি।

স্বল্প দামে তরমুজ বিক্রিতে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবী সংগঠন থ্রি জেড ক্রিয়েটিভ মিডিয়ার সাগর। তিনি বলেন, ৪-৫ কেজি ওজনের তরমুজ ১০০ এবং ৭-৮ কেজি ওজনের তরমুজ ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। সবগুলো তরমুজ কেটে ক্রেতাদের দেখিয়ে তারপরই বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে ডা. নাহিদ-উল-হক বলেন, ফরিদপুরের সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই থ্রি জেড ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। রমজানে গরুর মাংস, তরমুজ ও আনারসের বিষয়ে সাধারণ মুসলমানদের মাঝে আবেদন রয়েছে। কিন্তু উচ্চমূল্যের কারণে তারা এতো দাম দিয়ে এসব কিনে খেতে পারেন না। তাদের জন্যই এ উদ্যোগ। রমজানজুড়ে এটা অব্যাহত থাকবে।

তরমুজ কিনতে আসা রিকশাচালক আলমগীর হোসেন বলেন, 'এই রোজায় এই প্রথম তরমুজ কিনলাম। সস্তায় পাইছি। এ কারনে কিনতে পারলাম।'

আরেক ক্রেতা নিলয় হোসেন বলেন, 'দামও কম, গুণে-মানেও বেশ। তরমুজের রংটা যেমন ভালো, ঘ্রাণও সুন্দর। দেখেই পছন্দ হইছে।'

ফরিদপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা পান্না বলেন, এটি ডা. নাহিদ-উল-হকের একটি মহতী উদ্যোগ। এতে গরিব ও নিম্নআয়ের মানুষ ইফতারে পরিবারের সদস্যদের মুখে একটু তরমুজ তুলে দেওয়ার সৌভাগ্য পেলো।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)