সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রাতের আঁধারে কৃষকের ৪০০ লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

চট্টগ্রামের মিরসরাইয়ে দরিদ্র কৃষক উত্তম দাশের ৩৩ শতক জমিতে চাষ করা ৪০০ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়তাকিয়া ভূঁইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঋণ করে ৩৩ শতক জমিতে লাউ চাষ করা ওই কৃষক এখন দিশাহারা হয়ে পড়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে দরিদ্র কৃষক উত্তম দাশের ৩৩ শতক জমিতে চাষ করা ৪০০ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়তাকিয়া ভূঁইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঋণ করে ৩৩ শতক জমিতে লাউ চাষ করা ওই কৃষক এখন দিশাহারা হয়ে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষক উত্তম দাশের ৩৩ শতক লাউ ক্ষেতের ৪০০ গাছের প্রতিটির ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এসব লাউ বাজারে বিক্রি হতো কয়েক লাখ টাকায়।

কৃষক উত্তম দাশ বলেন, এবার লাউ চাষে খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো আরও কয়েক লাখ। ঋণ করে চাষ করেছি। লাউ বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। এখন সব গাছ কেটে ফেলায় আমি কীভাবে ঋণ পরিশোধ করবো বুঝতেছি না। আমার সঙ্গে ওভাবে কারো শত্রুতা নেই। কারা এভাবে আমার পেটে লাথি মারলো?

এলাকার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে। সেজন্য এভাবে জমির ফসল কেটে দেবে, তা মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, বড়তাকিয়ায় জমির লাউ গাছ কেটে ফেলার ব্যাপারটি আমি জানতাম না। এখন আপনার মাধ্যমে শুনলাম। উপ-সহকারী কৃষি অফিসারকে পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি।

এম মাঈন উদ্দিন/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)