সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

অসময়ে বৃষ্টিতে মানিকগঞ্জে কমেছে সরিষা চাষ

মানিকগঞ্জে বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে সরিষা চাষ হয়েছে। কম খরচে লাভ বেশি হলেও গত বছরের চেয়ে এ বছর ৮ হাজার ২৪৮ হেক্টর কম জমিতে সরিষা চাষ করতে পেরেছেন কৃষকেরা।

মানিকগঞ্জে বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে সরিষা চাষ হয়েছে। কম খরচে লাভ বেশি হলেও গত বছরের চেয়ে এ বছর ৮ হাজার ২৪৮ হেক্টর কম জমিতে সরিষা চাষ করতে পেরেছেন কৃষকেরা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর জেলার ৭ উপজেলায় ৭১ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল। এ বছর জেলায় আবাদ করা হয়েছে ৬৩ হাজার ২ হেক্টর জমিতে। অসময়ে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এ বছর সঠিক সময়ে সরিষার বীজ বপন করতে না পারায় কৃষকেরা ভুট্টা চাষের দিকে ঝুঁকেছেন।

হরিরামপুর উপজেলার সাপাইর এলাকার কৃষক সুমন শীল জাগো নিউজকে বলেন, 'এ বছর অসময়ে বৃষ্টি হওয়ার কারণে আমাদের চক ভাতছালা বিলে পানি নামতে দেরি হয়েছে। এ জন্য আমরা এ বছর সরিষা চাষ করতে পারি নাই। হরিরামপুরে সবচেয়ে বেশি সরিষা আমাদের এই চকে হয়। এই সময় আমাদের এই চক হলুদ নদীর মতো দেখা যায়। এ বছর এখনো আমাদের চকে কাজ করতে হচ্ছে।'

আরও পড়ুন

নালী ইউনিয়নের কৃষক রবিউল জাগো নিউজকে বলেন, 'এ বছর ৭ বিঘা জমিতে সরিষা বুনেছি। ঘরে উঠানো পর্যন্ত প্রতি বিঘায় খরচ হবে ১০-১২ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘায় ৬ মণ সরিষা পাবো। আশা করি লাভ হবে। মানুষের মুখে শুধু শুনি কৃষি অফিসের লোকজন এসে কৃষককে সাহায্য করে। আমরা এলাকার সবচেয়ে বড় কৃষক পরিবার। আমাদের কাছে কোনো দিনও কৃষি অফিসের লোকজন আসেন না।'

উভাজানী গ্রামের কৃষক রতন জাগো নিউজকে বলেন, 'আমাদের জমি উঁচু হওয়ার কারণে সঠিক সময়ে সরিষা চাষ করতে পেরেছি। যাদের জমি নিচু, বৃষ্টির কারণে এ বছর তারা সরিষা চাষ করতে পারে নাই। তারা বেশিরভাগ ভুট্টা, কালোজিরা ও সজ মসলা চাষ করেছেন।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জাগো নিউজকে বলেন, 'অসময়ে বৃষ্টি হওয়ায় সরিষা বপন করার সময় মাটিতে জো ছিল না। এ জন্য এ বছর সরিষা চাষ কম হয়েছে। তবে জেলায় ভুট্টা ও পেঁয়াজের চাষ বেড়েছে। মূলত যেসব জমিতে সরিষা চাষ করতে পারেননি; এসব জমিতে পানি নেমে যাওয়ার পর কৃষক ভুট্টা এবং পেঁয়াজ চাষ করেছেন।'

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)