সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ঈশ্বরদীর হাট-বাজারে অপরিপক্ব লিচু, দামও চড়া

পাবনার ঈশ্বরদীর রসালো লিচুর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে ঈশ্বরদীর বাজারে দেশি (মোজাফ্ফর) জাতের লিচু পাওয়া যায়। এবারও উপজেলার পৌর শহরসহ গ্রামের বিভিন্ন হাটবাজারে দেশি লিচু বেচাকেনা শুরু হয়েছে। তবে এ লিচু অপরিপক্ব, স্বাদহীন ও টক। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা

পাবনার ঈশ্বরদীর রসালো লিচুর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে ঈশ্বরদীর বাজারে দেশি (মোজাফ্ফর) জাতের লিচু পাওয়া যায়। এবারও উপজেলার পৌর শহরসহ গ্রামের বিভিন্ন হাটবাজারে দেশি লিচু বেচাকেনা শুরু হয়েছে। তবে এ লিচু অপরিপক্ব, স্বাদহীন ও টক। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা।

বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা অপরিপক্ব এসব লিচু বাজারে বিক্রি করছেন। ক্রেতারাও এসব অপরিপক্ব লিচু চড়া দামে কিনছেনও। অপরিপক্ব এসব লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতি ১০০ পিস লিচু ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবার লিচু আকারে ছোট ও স্বাদে টক।

ঈশ্বরদী পৌর শহরের রেলগেট, পোস্ট অফিস মোড়, স্টেশন রোড ও জয়নগর শিমুলতলা লিচু হাটে গিয়ে দেখা যায়, মৌসুমী ফল ব্যবসায়ীরা দেশি জাতের লিচু বেচাকেনা করছেন। এসব লিচু আকারে ছোট ও অপরিপক্ব।

জয়নগর শিমুলতলা হাটের লিচু বিক্রেতা আওলাদ হোসেন বলেন, প্রায় এক সপ্তাহ ধরে শিমুলতলা হাটসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে লিচু বেচাকেনা শুরু হয়েছে। এখন দেশি লিচু (মোজাফ্ফর) বেচাকেনা হচ্ছে। বোম্বাই ও চায়না থ্রি লিচু বাজারে না ওঠা পর্যন্ত লিচু বেচাকেনা জমবে না। বোম্বাই ও চায়না থ্রি লিচু বাজারে আসতে এখনো ১৫-২০ দিন সময় লাগবে।

মানিকনগর গ্রামের লিচু চাষি আসাদুল ইসলাম বলেন, এবার ঈশ্বরদীতে শতকরা ১০-২০ ভাগ গাছে লিচু ধরেছে। অতীতে কখনো লিচুর এমন ফলন বিপর্যয় দেখা যায়নি। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে বোম্বাই লিচু বাজারে উঠবে। এখন যেসব লিচু বাজারে দেখা যাচ্ছে এগুলো দেশি লিচু (আঁটি লিচু) হিসেবে পরিচিত। এসব লিচুর গুণগত মান খুব বেশি উন্নত না এবং সুস্বাদু রসালোও না।

ঈশ্বরদী বাজারের লিচু বিক্রেতা হাবিবুর রহমান বলেন, ৫ দিন ধরে এখানে লিচু বিক্রি করছি। ১০০ লিচু ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন ফল হিসেবে অনেকেই কিনছে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত লিচুচাষি আব্দুল জলিল কিতাব জাগো নিউজকে বলেন, আমার ৪৫ বছরের লিচু চাষের ইতিহাসে এমন ফলন বিপর্যয় দেখিনি। এখন বাজারে দেশি লিচু উঠতে শুরু করেছে। দুই সপ্তাহ পরে বোম্বাই লিচু উঠবে। অন্য বছর এসময় দেশি লিচুর বেচাকেনা জমজমাট হয়ে ওঠে। এবার লিচুর ফলন খুব কম, সেজন্য বেচাকেনা তেমন দেখা যাচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর ঈশ্বরদীতে তিন হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লিচুর জাতের মধ্যে রয়েছে মোজাফ্ফর (দেশি), বোম্বাই ও চায়না। অন্যবারের তুলনায় এবার ফলন বেশ কম।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, জলবায়ু পরিবর্তন, বৈরি আবহাওয়া ও পরাগায়নের জটিলতার কারণে এবার লিচুর ফলন অন্যবারের তুলনায় কম। এখন বাজারে দেশি জাতের (মোফাজ্জর জাতের) লিচু উঠতে শুরু করেছে। বোম্বাই লিচু বাজারে আসতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগবে।

শেখ মহসীন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)