সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

তাপদাহে ঝরে পড়ার শঙ্কায় দিনাজপুরের বাজারে অপরিপক্ব লিচু

দিনাজপুরে লিচু পরিপক্ব হতে এখনো প্রায় দেড় সপ্তাহ সময়ের প্রয়োজন। কিন্তু বাজারে পাওয়া উঠতে শুরু করেছে মাদ্রাজি জাতের অপরিপক্ব লিচু। বাড়তি দামের আশায় ও তাপদাহে লিচু ঝরে পড়ার শঙ্কায় এসব অপরিপক্ব লিচু বাজারে তোলা হচ্ছে বলে জানা গেছে। মৌসুমে প্রথম লিচু চোখে পড়ায় টক স্বাদের হলেও এসব লিচু কিনছেন ক্রেতারা।

দিনাজপুরে লিচু পরিপক্ব হতে এখনো প্রায় দেড় সপ্তাহ সময়ের প্রয়োজন। কিন্তু বাজারে পাওয়া উঠতে শুরু করেছে মাদ্রাজি জাতের অপরিপক্ব লিচু। বাড়তি দামের আশায় ও তাপদাহে লিচু ঝরে পড়ার শঙ্কায় এসব অপরিপক্ব লিচু বাজারে তোলা হচ্ছে বলে জানা গেছে। মৌসুমে প্রথম লিচু চোখে পড়ায় টক স্বাদের হলেও এসব লিচু কিনছেন ক্রেতারা।

রোববার (১১ মে) সকালে দিনাজপুরের বাজার ঘুরে দেখা যায়, বেশ কয়েকজন ফল ব্যবসায়ী দোকানে মাদ্রাজি জাতের লিচু সাজিয়ে রেখেছেন। এসব লিচু আধাপাকা ও অপরিপক্ব। ব্যবসায়ীরা ১০০ লিচু বিক্রি করছেন ৩০০ থেকে ৩২০ টাকায়। বছরের নতুন ফল হিসেবে এসব অপরিপক্ব লিচু কিনছেন অনেকে ক্রেতা।

শমশের আলী নামে এক ক্রেতা বলেন, এ বছর প্রথম বাজারে লিচু চোখে পড়লো। তাই ৫০টা লিচু ১৫০ টাকায় নিলাম।

আকাশ নামে আরেকজন ক্রেতা বলেন, নতুন ফল দেখে লোভ সামলাতে না পেরে ১০০ লিচু কিনলাম। কিন্তু এসব লিচু এখনও পরিপক্ব হয়নি। খেতে টক মিষ্টি, এখনও সময় লাগবে। তবুও নিলাম। মৌসুমি ফল হিসেবে।

বাজারে ফলের দোকানের কর্মচারী রিয়াজুল ইসলাম বলেন, দুই তিনদিন থেকে বাজারে লিচু উঠেছে। সকালে বাগানিরা কিছু করে লিচু নিয়ে আসছেন। মাদ্রাজি লিচুতে প্রচণ্ড গরমে লিচুর রং চলে এসেছে। তাই আগাম লিচু বিক্রি হচ্ছে। বোম্বে, চায়না থ্রি, বেদনা জাতের লিচু উঠতে এখনও সময় লাগবে। মাদ্রাজি জাতের লিচুর চাহিদা কম, বেচাবিক্রিও তেমন হচ্ছে না।

সদরের মাসিমপুর এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, গরমে লিচু ফেটে যায় ও পড়ে যায়। এজন্য এখনই কিছু লিচু বিক্রি করে বাগানে লিচু কমিয়ে নিচ্ছি। এছাড়া শুরুতে বিক্রি করলে দামও বেশি পাওয়া যায়।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক (শস্য) আনিছুজ্জাম বলেন, এখন বাজারে যেসব লিচু উঠছে তা পরিপক্ব নয়। বাজারে লিচু উঠতে এখনও প্রায় দেড় সপ্তাহ সময় লাগবে। সে সময় লিচুর সঠিক স্বাদ পাওয়া যাবে।

এমদাদুল হক মিলন/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)