সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

এক সপ্তাহে ২৮২ ভুক্তভোগী পেয়েছেন ৯৯৯- এর সেবা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়া বা অন্য হাটে যেতে বাধা দেওয়াসহ নানা অভিযোগ জানাতে সাতদিনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করেছেন ২৮২ ভুক্তভোগী। এসব ছাড়াও চাঁদাবাজি, জাল টাকা ও অজ্ঞানপার্টির খপ্পরে পড়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়া বা অন্য হাটে যেতে বাধা দেওয়াসহ নানা অভিযোগ জানাতে সাতদিনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করেছেন ২৮২ ভুক্তভোগী। এসব ছাড়াও চাঁদাবাজি, জাল টাকা ও অজ্ঞানপার্টির খপ্পরে পড়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, গত ২০ থেকে ২৬ জুন পর্যন্ত এ সংক্রান্ত ২৮২টি কলের বিপরীতে ৯৯৯ সেবা দিয়েছে। এসব কলের মধ্যে ছিল জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়া বা অন্য হাটে যেতে বাধা দেওয়া, চাঁদাবাজি, জাল টাকা ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়া।

পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, অন্য বছরের মতো এবারও নাগরিকরা যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন সে লক্ষ্যে 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে এ সংক্রান্ত ফোন কলগুলোর সমস্যা সমাধানে সচেষ্ট আছে।

যেকোনো সমস্যায় জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।

টিটি/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)