সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শিকারির ফাঁদে দুই হরিণ, একটি জীবিত উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে শিকারিদের ফাঁদে আটকা পড়া দুই চিত্রা হরিণ উদ্ধার করেছে উপকূলীয় বনবিভাগ। এদের মধ্যে একটি মারা গেলেও অপরটিকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে শিকারিদের ফাঁদে আটকা পড়া দুই চিত্রা হরিণ উদ্ধার করেছে উপকূলীয় বনবিভাগ। এদের মধ্যে একটি মারা গেলেও অপরটিকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেলে উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকায় এ ঘটনা ঘটে।

বগাচতর উপকূলীয় বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, বিকেলে বগাচতর উপকূলে কেওড়া বনে শিকারিদের ফাঁদে আটকা পড়ে দুটি চিত্রা হরিণ।স্থানীয় এক কৃষক তা দেখে আমাদের খবর দেন। এরপর বন বিভাগের লোকজন এসে হরিণ দুটিকে উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসেন। তার মধ্যে একটি হরিণ মৃত ছিল। অপরটি আহত থাকায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে শিকারিদের কাউকে পাওয়া না গেলেও ফাঁদগুলো জব্দ করা হয়। হরিণ দুটির ওজন প্রায় ১০০ কেজি। ধারণা করা হচ্ছে, কেওড়া ফল খেতে এলে শিকারিদের ফাঁদে আটকে যায় হরিণ দুটি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু বলেন, বন বিভাগের লোকজন আহত অবস্থায় একটি হরিণ নিয়ে আসেন। আমরা তার চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য আজ সিভাসুতে (চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়) নিয়ে যাওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)