সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ইলিশ চুরির অভিযোগে দুই শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন

পটুয়াখালীর গলাচিপায় ইলিশ চুরির অভিযোগে দুই শিশুকে প্রকাশ্যে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও একজন মাছ ব্যবসায়ীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

পটুয়াখালীর গলাচিপায় ইলিশ চুরির অভিযোগে দুই শিশুকে প্রকাশ্যে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও একজন মাছ ব্যবসায়ীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকার নতুন স্লুইসগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নির্যাতনের পর শিশুদের হাতে মাছ ধরিয়ে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী দুই শিশুর মধ্যে একজনের বয়স ১০ বছর অন্যজনের ১৪। তাদের একজনের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা গ্রামে অন্যজনের চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামে। নির্যাতনের পর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় একজন।

স্বজনদের বরাতে জানা গেছে, গত রোববার রাতে দুই শিশু স্থানীয় জেলে জয়নাল খাঁর সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিল। পরে রাত গভীর হলে তারা নৌকায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি তাদের ধরে তার আড়তে নিয়ে যান। অভিযোগ ওঠে, তারা আড়ত থেকে প্রায় ১০টি ইলিশ মাছ চুরি করেছে। এরপর তাদের হাত-পা বেঁধে মারধর করা হয় ও দুপুরের রোদে বসিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়। এসময় হাতে মাছ ধরিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

শিশুদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বেঁধে রাখা অবস্থায় তাদের দেখতে পান। এসময় স্থানীয় ইউপি সদস্য হাসান সরদার ও ইমরান বয়াতি ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার ৫০০ টাকা দাবি করেন। টাকা না দিতে পারায় স্বজনদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এরপর নির্যাতিত শিশুদের ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য হাসান সরদার বলেন, 'শিশুরা ইমরানের আড়ত থেকে মাছ চুরি করেছে। আমি খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। পরে মাছের দাম ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়। তাদের মারধর করা হয়নি।'

অন্যদিকে মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি জানান, 'দুজন আমার আড়ত থেকে মাছ চুরি করেছে। পালানোর চেষ্টা করলে তাদের হাত-পা বেঁধে রাখা হয়। আগেও এরা মাছ চুরি করেছে, যা স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। এবার প্রমাণ হিসেবে ছবি তোলা হয়েছে।'

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, 'ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মাহমুদ হাসান রায়হান/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)