সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৭ জেলে আটক

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২৭ জেলেকে আটক করা হয়। শনিবার (২ নভেম্বর) বিকেলে পদ্মা-মেঘনার একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২৭ জেলেকে আটক করা হয়। শনিবার (২ নভেম্বর) বিকেলে পদ্মা-মেঘনার একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার বহরিয়া, আনন্দবাজার, সফরমালি বাজার, কানুদি ঘাট, লালপুর, আমিরাবাদ, রাজরাজেশ্বর এবং মতলব উত্তর উপজেলার চরউমেদ ও বড়চর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৭ জেলেকে নৌকাসহ আটক করা হয়। তাদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার অফিসার বাদী হয়ে চাঁদপুর সদর থানায় এবং মোহনপুর নৌ ফাঁড়ির অফিসার বাদী হয়ে উত্তর মতলব থানায় মামলা করেছেন। বাকি সাতজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

অভিযানে দুই লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। যা নদীতে পাতা অবস্থায় এবং জেলেদের হেফাজতে থাকা নৌকা থেকে জব্দ করা হয়।

অভিযানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমান, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন, সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম), সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)