সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

হাটে গরু না নেওয়ায় ব্যবসায়ীকে মারধর, যুবলীগ নেতাসহ আটক ৫

রাজধানীর শেরে বাংলা নগর থানা সংলগ্ন শুক্রাবাদ এলাকায় কোরবানির হাটে গরু না নেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবলীগ নেতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

রাজধানীর শেরে বাংলা নগর থানা সংলগ্ন শুক্রাবাদ এলাকায় কোরবানির হাটে গরু না নেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবলীগ নেতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০জুন) ভোর সোয়া ৩টার দিকে রাজধানীর শুক্রাবাদ মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরু ব্যবসায়ী জুলফিকার বাদী হয়ে শেরে-বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৪৭।

আটক ওই যুবলীগ নেতার নাম মারুফুল ইসলাম বিপ্লব (৫০)। তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের আহ্বায়ক বলে জানা গেছে। গ্রেফতার আরও চারজন হলো দেওয়ান আরাফাত পার্থ (২৭), মো. তানভীর (২৩), জহিরুল ইসলাম (৩৭), রাফি (২৬)।

মঙ্গলবার (২০ জুন) ভোর সোয়া ৩ টার দিকে রাজধানীর শুক্রাবাদ মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী জুলফিকার বাদী হয়ে শেরে-বাংলা নগর থানায় মামলা দায়ের করেছে। মামলা নম্বর ৪৭।

মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জুন) ভোর ৩টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থেকে ১৮টি গরু নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী হাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। রাজধানীর শুক্রাবাদ মেইন রোডে পৌঁছালে ওই যুবলীগ নেতাসহ আরও কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে গরুর ট্রাকটি আটকে দেয়। গরুর ট্রাকের সঙ্গে থাকা ব্যাপারী ও ট্রাক ড্রাইভারকে মারধর করেন। এই সময় ট্রাকে থাকা গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন তারা। ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আজাদের পকেট থেকে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

গরু ব্যবসায়ীদের চিৎকার শুনে ঘটনাস্থলে যায় টহলে থাকা শেরে-বাংলা নগর থানা পুলিশের একটি গাড়ী। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে তারা। পরে তাদের দেওয়া তথ্যমতে যুবলীগের ওই নেতাকে আটক করা হয়।

এ বিষয়ে শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎফল বড়ুয়া জাগো নিউজকে বলেন, শুক্রাবাদ মেইন রোড এলাকায় একটি গরুর ট্রাক থামিয়ে কয়েকজন ব্যক্তি তাদের নিজেদের ইজারা নেওয়া হাটে গরু ব্যবসায়ীকে গরু নিতে বলে। এতে রাজি না হলে তাদের মধ্যে হাতাহাতি হয়। মারধরের শিকার হন গরু ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। পরে এ বিষয়ে গরু ব্যবসায়ী জুলফিকার থানায় মামলা করলে ওই ৫ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আরএসএম/এসএনআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)