সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

মেঘলা বিকেলে চায়ের সঙ্গী পাকোড়া, এক নজরে ৩ রেসিপি

মেঘলা আকাশ, হালকা বৃষ্টি আর এক কাপ গরম চা - এই সময়টাতে মন চায় একটু মুখরোচক কিছু। এমন আবহাওয়ায় ভাজাপোড়া খাবারের প্রতি আকর্ষণ যেন আরও বেড়ে যায়।

মেঘলা আকাশ, হালকা বৃষ্টি আর এক কাপ গরম চা - এই সময়টাতে মন চায় একটু মুখরোচক কিছু। এমন আবহাওয়ায় ভাজাপোড়া খাবারের প্রতি আকর্ষণ যেন আরও বেড়ে যায়।

এই সময়ের জন্য সবচেয়ে জনপ্রিয় নাস্তার মধ্যে একটি হলো পাকোড়া। সহজ উপকরণে অল্প সময়েই তৈরি করা যায়, আর গরম গরম খেতে দারুণ লাগে।

উপকরণ১. মসুর ডাল আধা কাপ ভিজিয়ে রাখা২. পিঁয়াজ কুচি ১টি৩. কাঁচামরিচ কুচি ২-৩টি৪. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৫. লবণ স্বাদমতো৬. হলুদ গুঁড়া সামান্য৭. তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালিপ্রথমে ভিজিয়ে রাখা ডাল ব্লেন্ড করে মোটা পেস্ট তৈরি করুন। এরপর এতে পিঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ ও হলুদ মিশিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে ভেজে নিন। সোনালি হলে তুলে নিন।

উপকরণ১. বেসন ১ কাপ২. আলু কুচি আধা কাপ৩. গাজর কুচি আধা কাপ৪. পিঁয়াজ কুচি ১টি৫. কাঁচামরিচ কুচি ২টি৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৭. লবণ স্বাদমতো৮. মরিচ গুঁড়া সামান্য৯. পানি প্রয়োজনমতো১০. তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালিএকটি বাটিতে বেসন নিয়ে তাতে পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এরপর এতে সব কুচি করা সবজি, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মিশ্রণ থেকে চামচে করে দিয়ে ভেজে নিন। মচমচে হলে তুলে নিন।

উপকরণ১. বড় কাঁচামরিচ ৬-৮টি২. বেসন ১ কাপ৩. লবণ স্বাদমতো৪. হলুদ গুঁড়া সামান্য৫. মরিচ গুঁড়া সামান্য৬. পানি প্রয়োজনমতো৭. তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালিপ্রথমে মরিচগুলো ধুয়ে মাঝখান থেকে হালকা চিরে নিন। একটি বাটিতে বেসন, লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন। এরপর মরিচগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিন। সোনালি ও মচমচে হলে তুলে নিন।

গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন। চাইলে টমেটো সস বা চাটনির সঙ্গেও খেতে পারেন।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)