সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

করমজলে এবার বাটাগুর বাসকার ঘরে ৩৭ ছানা

বাগেরহাটের মোংলায় চাঁদপাই রেঞ্জের পূর্ব সুন্দরবনে আবারও বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকা কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটেছে। বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দু'টি কচ্ছপের দেয়া ৫০টি ডিমের মধ্য হতে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত ৩৭টি বাচ্চা ফুটে বের হয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজ

বাগেরহাটের মোংলায় চাঁদপাই রেঞ্জের পূর্ব সুন্দরবনে আবারও বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকা কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটেছে। বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দু'টি কচ্ছপের দেয়া ৫০টি ডিমের মধ্য হতে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত ৩৭টি বাচ্চা ফুটে বের হয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির এ তথ্য জানিয়েছেন।

আজাদ কবির জানান, ২০১৪ সাল থেকে বাটাগুর বাসকার প্রজনন কাজ শুরু হলেও ২০১৭ সাল থেকে কচ্ছপের ডিম দেয়া শুরু হয়। প্রতি বছর একটি কিংবা দু'টি কচ্ছপে ডিম দিলেও ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি, ৩ মার্চ, ৫ মার্চ ও ২০ মার্চ যথাক্রমে ২৭, ২৩, ২৩ ও ২৩টি ডিম দিয়েছিল কচ্ছপগুলো। ডিমগুলো থেকে বাচ্চা পাওয়ার কথা ৬৫ থেকে ৬৭ দিন পরে। কিন্তু এ বছর অত্যাধিক তাপদাহের ফলে যথাক্রমে ৬২ ও ৫৯ দিনে ডিম থেকে বাচ্চা পাওয়া গেছে। বাকি ২টি কচ্ছপের দেয়া ডিম থেকেও যথাসময়ে বাচ্চা পাওয়া যাবে।

তিনি আরও জানান, বর্তমানে এ কেন্দ্রে বিভিন্ন বয়সের মোট ৩৫৯টি কচ্ছপ রয়েছে। এর মধ্যে ডিম দেয়ার মত স্ত্রী কচ্ছপ ৪টি। ওই ৪টি কচ্ছপের প্রজনন কার্যক্রমের জন্য ৬টি পুরুষ কচ্ছপ রয়েছে। এছাড়া সুন্দরবনের বিভিন্ন নদী-খালে অবমুক্ত করার জন্য কেন্দ্রে রয়েছে আরও ১০টি প্রাপ্তবয়স্ক কচ্ছপ। মূলত বিলুপ্ত প্রায় বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের প্রজনন বৃদ্ধির জন্যই এ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

মো. এরশাদ হোসেন রনি/এএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)