সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

এক বোঁটায় ৩০ লাউ!

এক বোঁটায় এক লাউ, সাধারণত এটিই হয়ে থাকে। কিন্তু এবার একটি-দু'টি নয়, এক বোটায় লাউ ধরেছে ৩০টি! আশ্চর্যজনক এ ঘটনা ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামে। ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউ গাছে ৩০টি লাউ দেখতে ভিড় করছে উৎসুক জনতা।

এক বোঁটায় এক লাউ, সাধারণত এটিই হয়ে থাকে। কিন্তু এবার একটি-দু'টি নয়, এক বোটায় লাউ ধরেছে ৩০টি! আশ্চর্যজনক এ ঘটনা ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামে। ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউ গাছে ৩০টি লাউ দেখতে ভিড় করছে উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউয়ের মাচায় একটি থোকায় ৩০টির মতো লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউ বড় আকৃতির, ওজন ৩০০ গ্রামের মতো হতে পারে। বাকিগুলো ১০০ গ্রামের মতো ওজন হবে। এগুলো এখনও বাড়ছে।

মুয়াজ্জিন ওসমান আলী জানান, বাড়িতে থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করি। প্রথম থেকে গাছে ভালোই বড় বড় লাউ ধরেছে। কিছু লাউ খাওয়া হয়েছে এবং কিছু লাউ প্রতিবেশীদের দেওয়া হয়। কয়েক দিন আগে হঠাৎ দেখি একই থোকায় কয়েকটি লাউ ধরেছে। কিছুটা অবাক হই। কিছুদিন যেতে না যেতে দেখি একই বোঁটা (গাছের শাখার সংযোগ স্থল) ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে ৩০টির মতো লাউ একই স্থানে ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ এসব লাউ দেখতে আসছেন।

ওসমান আলীর ভাই লোকমান হোসেন বলেন, জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। একটি বোঁটায় একসঙ্গে ৩০টি লাউ। এটা আমার কাছে আশ্চর্যজনক ঘটনা মনে হয়েছে।

খবর শুনে চৌগাছা থেকে লাউ দেখতে এসেছেন সাগর নামে এক যুবক। তিনি বলেন, খবর শুনে আমি লাউ দেখতে আসলাম। আমি দেখে তো অবাক হয়ে গেছি। লাউয়ের একটি থোকায় ৩০টি লাউ, এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, এমন ঘটনা এর আগে আমি দেখিনি। তবে হতে পারে এক বোঁটা থেকে অনেকগুলো ফুল হয়েছে এবং সেগুলো সঠিক পরাগায়ন হওয়ায় এই লাউ হয়েছে।

মিলন রহমান/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)