সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কোরবানির পশু পরিবহনের সবশেষ ট্রেন ঢাকায় এলো

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে মোট ৫টি ক্যাটল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত হয়। আজ কোরবানির পশু পরিবহনের সবশেষ ট্রেনটি ঢাকায় এলো।

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে মোট ৫টি ক্যাটল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত হয়। আজ কোরবানির পশু পরিবহনের সবশেষ ট্রেনটি ঢাকায় এলো।

শুকবার (১৪ জুন) দুপুর ১টা ২০ মিনিটে ক্যাটল স্পেশাল-২ ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের শহরতলী প্লাটফর্মে আসে।

সরেজমিনে দেখা যায়, বিক্রেতারা ট্রেনের বগিতে গরু নিয়ে এসেছেন। ট্রেন থামার পর বগি থেকে গরু নামিয়ে প্লাটফর্মে বেঁধে রাখা হচ্ছে। এরপর এগুলো রাজধানীর বিভিন্ন হাটে নিয়ে যাওয়া হবে।

ট্রেনে আসা গরু বিক্রেতারা জানান, প্রতি বগির ভাড়া দিতে হয়েছে সাড়ে ৮ হাজার টাকা। কোনো বগিতে একটি বড় গরু, আবার কোনো বগিতে ৩-৪টি গরু আনা হয়েছে।

জামালপুর থেকে আসা আরমান শেখ বলেন, একটা গরু আনছি। সাড়ে ৮ হাজার টাকা খরচ পড়ছে। নিজের পালা গরু। চার লাখ টাকা দাম চামু গরুর।

আরেক গরু বিক্রেতা শাহজান বলেন, মোট ৫টা গরু নিয়ে এসেছি। এগুলো এলাকার হাঠ থেকে কিনে আনলাম। লাভের আশায় গরু কেনাবেচা করি। দেখি কত দাম পাই।

এর আগে পশ্চিমাঞ্চল থেকে পশু পরিবহনের লক্ষ্যে ১২-১৪ জুন পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে ১২ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ এবং ১৩ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ চলেছে।

এনএস/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)