সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

আগের রূপে ফিরল পবিত্র মসজিদুল হারাম

সৌদি আরবের পবিত্র শহর মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল রোববার এই নিষেধাজ্ঞা প

সৌদি আরবের পবিত্র শহর মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল রোববার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মসজিদটিতে স্বাভাবিক সময়ের মতো মুসল্লিদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। করোনাভাইরাসের মহামারি শুরুর পর মসজিদটিতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছিল।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য মেঝেতে যে চিহ্ন আঁকা হয়েছিল তা তুলে নিয়েছেন কর্মীরা।বিজ্ঞাপনবিজ্ঞাপন

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, বিধিনিষেধ প্রত্যাহার এবং মসজিদে আগের মতো মুসল্লিদের নামাজ আদায়ের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, রোববার সকালের ছবি ও ভিডিওতে মুসল্লিদের একসঙ্গে সারি বেঁধে কাঁধে-কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। গত বছর করোনা মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এ দৃশ্য মসজিদটিতে প্রথমবারের মতো দেখা গেল। দীর্ঘদিন পর কাবা শরীফ প্রাঙ্গণে নামাজ শুরুর আগে মসজিদুল হারামের ইমামকে বলতে শোনা যায়, ‘দাঁড়িয়ে কাতার সোজা করুন, খালি স্থান পূরণ করুন।’বিজ্ঞাপন

পবিত্র মসজিদুল হারামে সামাজিক দূরত্ববিধি তুলে নেওয়া হলেও কর্তৃপক্ষ বলেছে, মসজিদে প্রবেশের জন্য মুসল্লিদের অবশ্যই করোনার টিকার পুরো ডোজ নিতে হবে এবং মাস্ক পরতে হবে।

সৌদি আরব গত আগস্টে ঘোষণা দেয়, যেসব বিদেশি টিকা নিয়েছেন, তাঁরা যদি পবিত্র ওমরাহ পালন করতে সৌদিতে আসেন, তাহলে তারা তাঁদের গ্রহণ করবে।

সৌদি আরবে পবিত্র ওমরাহ যেকোনো সময় পালন করা যায়। তবে প্রতিবছর পবিত্র হজ পালন করতে হয় বছরে মাত্র একবার। হজের জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে যান লাখ লাখ মানুষ। করোনা সংক্রমণের কারণে গত বছর বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞা ছিল। সেবার মাত্র ৬০ হাজার সৌদি নাগরিককে হজ পালনের অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।

প্রথম আলোসূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

ইসলাম

বাগেরহাটে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বাগেরহাট সদরের জামিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসায় ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাসস১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

বাংলাদেশে বছরে ২০ লাখ ডলার দেয় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, সহায়তা বাড়ানোর পরিকল্পনা

ঢাকা সফরে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার গ্লোবাল প্রেসিডেন্ট হালিল দেমির জানিয়েছেন, এতিম পৃষ্ঠপোষকতা, স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি একক মায়েদের ক্ষুদ্র ব্যবসা ও বস্তির তরুণদের দক্ষতা প্রশিক্ষণে বিনিয়োগের কথা ভাবছে সংস্থাটি।

দেশ রূপান্তর১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সরকারি হজযাত্রীদের সেবায় আবারও সৌদি আল-বাইত গেস্টসের সঙ্গে চুক্তি

২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনার বাংলাদেশি হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন আর মিনা-আরাফাত-মুজদালিফার সেবার জন্য সৌদি প্রতিষ্ঠান আল-বাইত গেস্টসের সঙ্গে চুক্তি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

দেশ রূপান্তর১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)