সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ষাঁড়ের নাম ‘প্রিন্স মামুন’, বিক্রি হবে ১৫ লাখে

মাদারীপুরের একটি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে 'প্রিন্স মামুন'। এর ওজন আনুমানিক ২৫ মণ। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। ষাঁড়টি দেখতে ভিড় করছেন অনেকে।

মাদারীপুরের একটি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে 'প্রিন্স মামুন'। এর ওজন আনুমানিক ২৫ মণ। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। ষাঁড়টি দেখতে ভিড় করছেন অনেকে।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আইয়ুব আলী বেপারী। তার একটি খামার আছে। সেই খামারে বড় হচ্ছে 'প্রিন্স মামুন' নামের ষাঁড়টি।

কুচকুচে কালো রঙের ষাঁড়টির দৈর্ঘ্য ১২ ফুট, প্রস্থ সাড়ে ৬ ফুট। প্রতিদিন তিনবেলা খাবার লাগে প্রায় ২৫ কেজি। তবে খড়, খৈল, ঘাস ও ভুসি খেতেই পছন্দ করে 'প্রিন্স মামুন'।

মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার বাসিন্দা জাহিদ খান বলেন, 'ষাঁড়টি দেখতে ছুটে এসেছি। খুব পছন্দ হয়েছে। কিন্তু দাম বেশি হওয়ায় কেনার সাহস পাচ্ছি না।'

খামারি আইয়ুব আলী বেপারীর ছোট ভাই শামীম হোসেন বেপারী বলেন, সম্পূর্ণ দানাদার খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা হয়েছে। পরিশ্রম অনুযায়ী প্রিন্স মামুনের দাম আশা করছি। ক্রেতারা আসছেন, দাম বলছেন। হয়তো কোরবানির আগেই বিক্রি হয়ে যাবে আমাদের শখের এই প্রিন্স মামুন।

ষাঁড়টির মালিক আইয়ুব আলী বেপারী বলেন, 'ষাঁড়টি দেখতে খুব সুন্দর। রাজপুত্রের মতো সুন্দর। প্রিন্স মামুনও সুন্দর। তাই টিকটকার প্রিন্স মামুনের নামে এর নাম রাখা হয়েছে। ১৫ লাখ টাকা দাম পেলে বিক্রি করে দেবো।'

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)