সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কাঁঠালের বিচি দিয়েই বানিয়ে নিন মজাদার সন্দেশ

কাঁঠাল খাওয়ার পর বেশিরভাগ সময়ই এর বিচিগুলো ফেলে দেওয়া হয়। অথচ এই সাধারণ উপাদান দিয়েই তৈরি করা যায় দারুণ স্বাদের ও পুষ্টিকর সন্দেশ।

কাঁঠাল খাওয়ার পর বেশিরভাগ সময়ই এর বিচিগুলো ফেলে দেওয়া হয়। অথচ এই সাধারণ উপাদান দিয়েই তৈরি করা যায় দারুণ স্বাদের ও পুষ্টিকর সন্দেশ।

ঘরোয়া কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই তৈরি হবে নরম, সুগন্ধি ও মজাদার কাঁঠালের বিচির সন্দেশ। বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে ভিন্ন স্বাদের এই মিষ্টান্ন হতে পারে চমৎকার একটি আয়োজন। রইলো রেসিপি-

আরও পড়ুন:

প্রথমেই কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিন। এরপর ঠান্ডা করে গায়ের বাদামি অংশ সরিয়ে নিন। এবার বিচি ব্লেন্ড করে তার সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিন। এরপর একটি ননস্টিক প্যানে সামান্য ঘি গরম করে তাতে ব্লেন্ড করা কাঁঠালের বিচি ও চিনি দিয়ে ১০ মিনিট রান্না করুন। চটকে ভর্তা করে নেওয়া কাঁঠালের বীজ মিশিয়ে দিন।

তারপর মিশিয়ে দিন চিনি। ১০ মিনিট রান্না করুন। তারপর দেখবেন মিশ্রণটি প্যানের গা ছেড়ে উঠে আসছে। তারপর চুলা বন্ধ করে সবশেষে এক চিমটি এলাচ গুঁড়া উপরে ছড়িয়ে দিন। সবশেষে একটি প্লেটে মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে সন্দেশের আকারে কেটে নিন। েব্যস তৈরি হয়ে গেলে সুস্বাদু কাঁঠালের বিচির সন্দেশ। পুষ্টিকর এই সন্দেশ ফ্রিজে ৪-৫ দিন রাখতে পারবেন।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)