সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

টেকনাফে সূর্যমুখী তেল চাষে আগ্রহ বাড়ছে

কক্সবাজারের টেকনাফে কৃষকদের মাঝে সূর্যমুখী তেল চাষে আগ্রহ বাড়ছে। সূর্যমুখীর বীজ থেকে আধুনিক মেশিনের সাহায্যে তেল উৎপাদনের পর কৃষকেরা ১ কেজি ৪০০-৫০০ টাকা দামে বিক্রি করছেন।

কক্সবাজারের টেকনাফে কৃষকদের মাঝে সূর্যমুখী তেল চাষে আগ্রহ বাড়ছে। সূর্যমুখীর বীজ থেকে আধুনিক মেশিনের সাহায্যে তেল উৎপাদনের পর কৃষকেরা ১ কেজি ৪০০-৫০০ টাকা দামে বিক্রি করছেন।

টেকনাফ কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টেকনাফ সদর, সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং এবং বাহারছড়া ইউনিয়নে ৪ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছেন কৃষকেরা। জানুয়ারিতে বীজ বপন করে ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চ মাসে ফসল কাটা যায়। প্রান্তিক চাষিরা মরিচ, আলু ও শিম বা অন্য ফসলের পাশাপাশি সূর্যমুখী চাষ করেছেন।

কৃষকেরা জানান, গত বছর উপজেলায় সূর্যমুখী ফুল চাষাবাদ শুরু হয়। এতে তারা লাভবান হচ্ছেন। সেই সঙ্গে সূর্যমুখী এখন এ এলাকার কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।

টেকনাফ দক্ষিণ লম্বরীর কৃষক জয়নাল আবেদীন বলেন, 'চলতি মৌসুমে ৪০ শতক জমিতে সূর্যমুখীর আবাদ করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের বীজ, সার, কারিগরি সহযোগিতা দিচ্ছে। উপজেলায় বীজ থেকে তেল উৎপাদনের আধুনিক মেশিন না থাকায় একটু কষ্ট হচ্ছে। মেশিন থাকলে কৃষকদের মাঝে আরও আগ্রহ বাড়তো।'

হোয়াইক্যংয়ের কৃষক আলী আহমেদ বলেন, 'এ বছর কৃষি জমিতে ধান, আলু, বিভিন্ন ধরনে শাক-সবজি চাষাবাদের পাশাপাশি সূর্যমুখী তেলের চাষ শুরু হয়েছে। অভিজ্ঞতা না থাকলেও যারা চাষ করছেন; তাদের কাছ থেকে ধারণা নিয়ে এবং স্থানীয় কৃষি কর্মকর্তাদের সহযোগিতার মাধ্যমে সফলভাবে এগিয়ে যাচ্ছি। আশা করি তেল উৎপাদন করা গেলে লাভবান হবো।'

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, 'টেকনাফ অঞ্চলের মাটি, জলবায়ু সূর্যমুখী চাষের জন্য উর্বর। সেজন্য কৃষকেরা অন্য চাষাবাদের পাশাপাশি সূর্যমুখী চাষাবাদে এগিয়ে এসেছেন। আমরাও কৃষকদের সহযোগিতা করে যাচ্ছি।'

তিনি বলেন, 'এখানেই তেল উৎপাদনের ব্যবস্থা করতে একটি আধুনিক মেশিন স্থাপনের পরিকল্পনা আছে। আগামীতে অনাবাদি জমিতে ব্যাপকহারে সূর্যমুখী চাষে কৃষকদের আরও উৎসাহ দেওয়া হবে।'

জাহাঙ্গীর আলম/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)