সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বাজারে গ্রীষ্মের ফলের সমাহার বাড়ছে, দাম বেশি

গ্রীষ্মকাল মানেই বাহারি সুস্বাদু ফলের সমাহার। এসময়ে আম, জাম, লিচু, কাঁঠালের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করে চারপাশ। এসব ফল স্বাদে যেমন অতুলনীয় তেমনি পুষ্টিগুণেও ভরপুর। পুষ্টিগুণের পাশাপাশি তীব্র এ দাবদাহে ক্লান্ত নগরবাসীর জন্য স্বস্তিও নিয়ে আসে নানা জাতের মৌসুমি ফল। রাজধানীর বাজারগুলো এখন ভরপুর গ্রীষ্মকালীন

গ্রীষ্মকাল মানেই বাহারি সুস্বাদু ফলের সমাহার। এসময়ে আম, জাম, লিচু, কাঁঠালের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করে চারপাশ। এসব ফল স্বাদে যেমন অতুলনীয় তেমনি পুষ্টিগুণেও ভরপুর। পুষ্টিগুণের পাশাপাশি তীব্র এ দাবদাহে ক্লান্ত নগরবাসীর জন্য স্বস্তিও নিয়ে আসে নানা জাতের মৌসুমি ফল। রাজধানীর বাজারগুলো এখন ভরপুর গ্রীষ্মকালীন ফলে। তবে বাজারে ফলের সমাহার থাকলেও দাম বেশ চড়া।

শনিবার (১৩ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় এক সপ্তাহ থেকে বাজারে আসছে বিভিন্ন মৌসুমি ফল। এর মধ্যে গত বুধবারের পর থেকে হিমসাগর ও গোবিন্দভোগ আম আসতে শুরু করেছে। দিনাজপুর ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা সোনারগাঁ থেকে আসছে লিচুও। এছাড়া এখন বাজারে কাঁঠাল, জাম, তরমুজ, জামরুল, গাব ও তালের শাসের মতো নানা ধরনের গ্রীষ্মকালীন ফলের সমারোহ দেখা গেছে।

তবে ক্রেতা-বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতে এসব নতুন ফলের দাম দেশ চড়া। সময় গড়িয়ে কিছুদিন পর ভরপুর ফলের মৌসুম শুরু হলে দাম কিছুটা কমবে বলে আশা করছেন তারা।

আরও পড়ুন>> ঘূর্ণিঝড় 'মোখা' আতঙ্কে পেড়ে ফেলা হচ্ছে আধাপাকা লিচু

রামপুরা বাজারের ফল বিক্রেতা এনামুল হক বলেন, 'জৈষ্ঠ্য মাসের দুই/এক সপ্তাহ গেলে ফলের দাম কমবে। এখন মাত্র বৈশাখের শেষ। সব ফল নতুন বলে দাম বেশি।'

বাজার ঘুরে দেখা গেছে, আমের মধ্যে এখন বেশি পাওয়া যাচ্ছে হিমসাগর। সাতক্ষীরা অঞ্চলের এ আম আগেভাগে পাকে। গত বুধবার (১০ মে) এ জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এছাড়া ওই এলাকার গোবিন্দভোগ আমও বাজারে এসেছে। পাশাপাশি রয়েছে রাজশাহী অঞ্চলের গুটি আম।

বাজারে হিমসাগরের দাম এখন প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা। গোবিন্দভোগ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা দরে। এছাড়া রাজশাহীর গুটি আম ৬০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে পাড়া-মহল্লার ভ্রাম্যমাণ ফলের দোকানগুলোতে আমের দাম কিছুটা কম। সেখানে বাজারের তুলনায় কেজিপ্রতি ১০-২০ টাকা কম দামে আম বিক্রি হতে দেখা গেছে।

আরও পড়ুন>> ঈশ্বরদীর বাজারে দেশি লিচু, দাম চড়া

অন্যদিকে বাজারে এখন দিনাজপুরের আগাম বেলোয়ারী জাতের লিচু পাওয়া যাচ্ছে। আবার ক'দিন ধরে ঢাকার পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকেও কদমি জাতের কিছু ভালো মানের লিচু এসেছে বাজারে। কারওয়ানবাজারে দিনাজপুরের ১০০ লিচু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। তবে সোনারগাঁয়ের লিচুর দাম ৬০০ থেকে ৬৫০ টাকা।

লিচু বিক্রেতা কুমিল্লা ফল ভান্ডারের তারেক হোসেন বলেন, 'মাত্র লিচু এসেছে। আমদানি অনেক কম, দাম বেশি। দিনাজপুরের অন্যান্য জাতের লিচু এক-দুই সপ্তাহের মধ্যে আসা শুরু হবে। তখন দাম কমে আসবে।'

অন্যদিকে জাতীয় ফল কাঁঠাল এখনো বাজারে খুব বেশি আসতে শুরু করেনি। যা এসেছে, তার দামও বেশি। ছোট আকারের একটি কাঁঠাল কারওয়ান বাজারের বিক্রি হচ্ছে ২০০ টাকায়, আর মাঝারি আকারের একটি কাঁঠাল মিলছে ৩০০ থেকে ৪০০ টাকায়।

আরও পড়ুন>> গুরুদাসপুরে শতকোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা

এছাড়া বাজারে বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাচ্ছে গ্রীষ্মের আরেক ফল জাম। প্রতি কেজি জাম পাওয়া যাচ্ছে ১২০ টাকা থেকে ১৬০ টাকায়। এছাড়া রয়েছে রসালো জামরুল, যা প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সঙ্গে গাবও এসেছে, বিক্রি হচ্ছে জামরুলের মতো দামে। পাশাপাশি প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা।

তাল গ্রীষ্মের আরেকটি ফল। আকারে বড় শাঁসসহ তাল বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। অর্থাৎ প্রতিটি শাঁসের দাম পড়ছে প্রায় ১৫ টাকার মতো। আর আকারে ছোট তাল ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এনএইচ/ইএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)