সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

এবার চট্টগ্রামে কম দামে সবজি বিক্রি শুরু শিক্ষার্থীদের

বাজার সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রামে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ক্ষেত্র বিশেষে ৩০ থেকে ৩৫ টাকা কমে বিক্রি হচ্ছে প্রতিটি সবজি।

বাজার সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রামে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ক্ষেত্র বিশেষে ৩০ থেকে ৩৫ টাকা কমে বিক্রি হচ্ছে প্রতিটি সবজি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে নগরের বহদ্দারহাট মোড়ে শাকসবজি বিক্রির এ কার্যক্রম শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় স্থানীয় বাজারের তুলনায় কম দামে এসব সবজি কিনতে দীর্ঘলাইন ধরেন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাকসবজি বিক্রি করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, 'কক্সবাজার জেলার চকরিয়ার প্রান্তিক কৃষক থেকে ১০ রকমের সবজি আনা হয়েছে। এরমধ্যে করলা ৮০, বেগুন ৫৫, ঢেঁড়স ৫৫, শসা ৩৫, পেঁপে ৩০, লাউ প্রতি পিস ৪০, কচুমুখি ৬০, কুমড়া ৪০ ও মিষ্টি কুমড়া ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইয়াছির বলেন, 'আমরা চকরিয়ার কৃষকদের থেকে এসব পণ্য কিনে এনে খুবই কম দামে বিক্রি করছি। যে দামে পণ্যগুলো কেনা হয়েছে তার চেয়ে পাঁচ টাকা লাভে বিক্রি করছি, যাতে গাড়িভাড়া তুলতে পারি।'

সবজি কিনতে আসা নাজমুল আলম বলেন, 'পাশের বাজারে করলা ১২০ টাকায় বিক্রি হচ্ছে, এখানে ৮০ টাকা। বেগুন ৫৫ টাকায় বিক্রি করছি, অথচ বাজারে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা বাজারের দামের চেয়ে ৩০ থেকে ৩৫ টাকা কমে সবজি বিক্রি করছি।'

এর আগে বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম নগরের বহদ্দার হাট এলাকায় খোলা বাজারে ডিম বিক্রি শুরু করেন শিক্ষার্থীরা। সিন্ডিকেট ভাঙতে ১৪০ টাকা ডজন দামে ডিম বিক্রি শুরু করেন তারা। পরে পুরো শহরেই ডিমের দাম কমতে শুরু করে।

এএজেড/এমএএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)