সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হাঁস পালনে নারীদের রোল মডেল খোকসার শিরিনা

মুষ্টির চাল বিক্রির টাকা দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে এক জোড়া হাঁস কিনে পালতে শুরু করেছিলেন গৃহবধূ শিরিনা খাতুন। সেই হাঁস থেকে ১০ বছরের মাথায় পূর্ণবয়স্ক হাঁস ও ডিম বিক্রি করে তার বছরের আয় এখন প্রায় ৫০ হাজার টাকা। খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খর্দ্দোসাধুয়া গ্রামের কৃষক রেজেক আলীর স্ত্রী শিরিনা খাতুন

মুষ্টির চাল বিক্রির টাকা দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে এক জোড়া হাঁস কিনে পালতে শুরু করেছিলেন গৃহবধূ শিরিনা খাতুন। সেই হাঁস থেকে ১০ বছরের মাথায় পূর্ণবয়স্ক হাঁস ও ডিম বিক্রি করে তার বছরের আয় এখন প্রায় ৫০ হাজার টাকা। খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খর্দ্দোসাধুয়া গ্রামের কৃষক রেজেক আলীর স্ত্রী শিরিনা খাতুন এখন স্বাবলম্বী।

জানা যায়, সংসারের কাজ শেষে ঘরে বসেই সময় কাটতো শিরিনার। ফেরিওয়ালার মাইকে প্রচার শুনে হাঁসের বাচ্চা পালনে শখ জাগে। কয়েক সপ্তাহ ধরে জমানো মুষ্টির চাল বিক্রির সাড়ে তিনশ টাকায় এক জোড়া হাঁসের বাচ্চা কেনেন। কয়েক মাস পরে হাঁসের ডিম বিক্রির টাকা দিয়ে আরও এক জোড়া হাঁস কেনেন। বর্ষা মৌসুমে বিলের পানি থাকা পর্যন্ত হাঁস পালন করেন। এ ছাড়া ডিম দেওয়ার কয়েক মাস বাড়িতেই আটকে রাখেন। তার দেখাদেখি গ্রামের অনেক নারী মৌসুমি হাঁস পালন শুরু করেছেন।

২৮ জুন সকালে বাড়ির পাশের কাঁচা রাস্তায় প্রতিবেশী নারীদের সঙ্গে ফেরিওয়ালার কাছ থেকে হাঁস কিনছিলেন শিরিনা। তিনি জানান, এ বছর হাঁসের বাচ্চা সংগ্রহ করতে শুরু করেছেন। শ'খানেক হাঁস কিনবেন। বিলে হাঁস যাওয়া নিয়ে কৃষকদের সাথে কখনো বিরোধ হয়নি। সবাই তাদের সহযোগিতা করেন। এখন তো গ্রামের সবাই হাঁস পালন করেন।

শিরিনা অভিযোগ করে বলেন, 'নতুন নতুন রোগে প্রতি বছরই কিছু হাঁস মারা যায়। কিন্তু সরকারিভাবে হাঁসের চিকিৎসার জন্য কাউকে পাওয়া যায় না।'

তার দেখাদেখি প্রতিবেশী ওসমান শেখের স্ত্রী ববিতা মৌসুমি হাঁস পালন শুরু করেছেন। তিনিও এখন ৪০-৫০টি হাঁসের মালিক। এ বছর নতুন আর কিছু হাঁসের বাচ্চা তুলবেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বিল এলাকায় হাঁসের পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার পাওয়া যায়। এ কারণেই প্রতিটি বাড়িতে মৌসুমি হাঁস পালন করা হয়। গ্রামের মানুষ আষাঢ় মাসের শুরুতেই ফেরিওয়ালার কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ শুরু করেন।

আল-মামুন সাগর/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)