সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জাপানের বাজারে শেরপুরের মিষ্টি আলু

শেরপুরের সীমান্তবর্তী চরাঞ্চলের কৃষক আবদুল হাকিমের চোখে এখন নতুন স্বপ্ন। কয়েক বছর আগেও তার জীবিকা ছিল শুধু ধান ও গম চাষের ওপর নির্ভরশীল। ফসলের দাম কম থাকায় ভালো লাভ করতে পারতেন না। সংসারের খরচ মেটানো ছিল কষ্টকর। তবে সময় বদলেছে। এখন তার চাষ করা মিষ্টি আলু যাচ্ছে জাপানের বাজারে। যা তার জীবনে নতুন সম্ভ

শেরপুরের সীমান্তবর্তী চরাঞ্চলের কৃষক আবদুল হাকিমের চোখে এখন নতুন স্বপ্ন। কয়েক বছর আগেও তার জীবিকা ছিল শুধু ধান ও গম চাষের ওপর নির্ভরশীল। ফসলের দাম কম থাকায় ভালো লাভ করতে পারতেন না। সংসারের খরচ মেটানো ছিল কষ্টকর। তবে সময় বদলেছে। এখন তার চাষ করা মিষ্টি আলু যাচ্ছে জাপানের বাজারে। যা তার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

কৃষক আবদুল হাকিম বলেন, 'আগে ধান চাষ করতাম কিন্তু লাভ তেমন হতো না। এখন মিষ্টি আলু চাষ করে ভালো আয় করছি। প্রতি মণ ৬৫০ টাকায় বিক্রি করতে পারছি।'

শুধু আবদুল হাকিম নন; ঝিনাইগাতি, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার অনেক কৃষক মিষ্টি আলু চাষে সফলতা পাচ্ছেন। কামারের চরের কৃষক মো. রফিক বলেন, 'আমরা ভাবতাম, শুধু বড় কোম্পানির পণ্যই বিদেশে যায়। এখন দেখি আমাদের চাষ করা মিষ্টি আলুও জাপানে যাচ্ছে!'

কৃষক সাইদুল ইসলাম জানান, 'আগে আমরা স্থানীয় বাজারে আলু বিক্রি করতাম। দাম কম পেতাম। এখন জাপানি কোম্পানি সরাসরি আমাদের কাছ থেকে আলু কিনছে। ফলে ভালো দাম পাচ্ছি। আগামী বছর আরও বেশি জমিতে চাষ করবো।'

জানা যায়, জাপানের নারুতো জাপান কোম্পানি লিমিটেড সরাসরি ৪৩ জন কৃষকের সঙ্গে চুক্তি করে মিষ্টি আলু সংগ্রহ করছে। তারা বিনা মূল্যে বীজ, সার ও প্রশিক্ষণ দিচ্ছে। চুক্তি মোতাবেক ৯০ একর জমিতে কোকোই-১৪ জাতের আলু চাষ করেছেন স্থানীয়রা। চাষের উপকরণ বীজ, সার, কীটনাশক সব বিনা মূল্যে দিয়েছে কোম্পানি।

আরও পড়ুন

উৎপাদনের পর প্রকল্পের সব আলু প্রতিষ্ঠানটি সরাসরি মাঠ থেকে কিনে নেবে। গত বছর ৫৮০ টাকা মণ দরে কিনলেও এ বছর দাম বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে। সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জঙ্গলদি নয়াপাড়া গ্রামের কৃষক খোরশেদ আলম জানান, একর প্রতি আলুর ফলন হয় ২৫০-৩০০ মণ। যা দেড় থেকে ২ লাখ টাকা বিক্রি করা যায়।

শেরপুর জেলা কৃষি বিভাগের খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবীর বলেন, 'চলতি মৌসুমে শেরপুরে ২০৫ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ২৪২ হেক্টর। ঝিনাইগাতীতে ২৪ হেক্টর, শ্রীবরদীতে ০৭ হেক্টর, নালিতাবাড়ীতে ৩৯ হেক্টর, শেরপুর সদরে ৯০ হেক্টর ও নকলায় ৮২ হেক্টর জমিতে চাষ হয়েছে। এতে লক্ষ্যমাত্রার চেয়েও ৩৭ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে।

জাপানে রপ্তানির কথা শুনে এবং লাভজনক ফসল হওয়ায় আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। দেশীয় বাজারেও মিষ্টি আলুর চাহিদা ও মূল্য বাড়ছে। শুধু শেরপুর নয়; পার্শ্ববর্তী জামালপুরেও চলতি মৌসুমে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। প্রতি মণ মিষ্টি আলু ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকা বিক্রি হচ্ছে। যা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে।

কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, আলু প্রক্রিয়াজাত করে অনেক খাদ্যপণ্য বানিয়ে জাপানে রপ্তানির পাশাপাশি দেশের বিভিন্ন সুপারশপে বিক্রি হচ্ছে। অন্যান্য মিষ্টি আলুর খোসা সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু কোকোই-১৪ জাতের আলু খোসাসহ খাওয়া যায়। জাপানিরা এ আলু সেদ্ধ কেকের মতো প্যাকেটে ভরে বিক্রি করেন।

শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবীর বলেন, 'মিষ্টি আলু চাষ ও রপ্তানির এ সাফল্য বাংলাদেশের কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সরকারি সহায়তা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে দেশের অন্য অঞ্চলেও মিষ্টি আলু চাষ সম্প্রসারণ করা সম্ভব। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

ইমরান হাসান রাব্বী/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)