সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সবজি চাষের আহ্বান জানালেন শায়খ আহমাদুল্লাহ

বাসার ছাদ ও বারান্দার টবে সবজি চাষের আহ্বান জানিয়েছেন ইসলামি স্কলার ও জনপ্রিয় বক্তা শায়খ অহমাদুল্লাহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাক-সবজি চাষের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে স্টাটাসে যার যার অবস্থান থেকে কমবেশি সবজি চাষে উদ্বুদ্ধ করেছেন।

বাসার ছাদ ও বারান্দার টবে সবজি চাষের আহ্বান জানিয়েছেন ইসলামি স্কলার ও জনপ্রিয় বক্তা শায়খ অহমাদুল্লাহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাক-সবজি চাষের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে স্টাটাসে যার যার অবস্থান থেকে কমবেশি সবজি চাষে উদ্বুদ্ধ করেছেন।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, 'বাসার ছাদ ও বারান্দার টবে আমরা সবজি চাষ করি। সেই সাথে বাসার পাশের এক ব্যক্তির খালি জমিতে তার অনুমতি নিয়ে চাষাবাদ করি। ভরা মৌসুমে আমাদের ক্ষেতে ১৮-১৯ পদের সবজি ও ফল-মূল উৎপাদিত হয়। মাঝে মাঝে দিনমজুর ভাইদের সহায়তা নিলেও বেশিরভাগ সময় পরিবারের সবাই মিলে আমরা চাষাবাদ করি।'

তিনি লিখেছেন, 'এতে একদিকে যেমন নিজেদের সবজির চাহিদা মেটে, অপরদিকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে উপহার দিই। নিজেদের হাতে লাগানো গাছে ফুল ও ফল ধরতে দেখার যে আনন্দ, এর কোনো তুলনা হয় না।'

এই ইসলামি স্কলার লিখেছেন, 'এভাবে আমরা সবাই যার যার অবস্থান থেকে কমবেশি সবজির চাষ করতে পারি। এতে পরিবারের খাদ্য-চাহিদা পূরণ, শারীরিক ব্যায়াম এবং নতুন নতুন সৃষ্টির আনন্দ উদযাপন করা সম্ভব।'

সবশেষে তিনি উল্লেখ করেছেন, 'সবজির সিন্ডিকেট ভাঙার জন্য ফাউন্ডেশন থেকে শিগগিরই একটি কার্যকর উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করছি আমরা।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)