সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

২২ লাখ টাকার ময়ূর বিক্রি করলেন শাহ আলী

কুমিল্লার হোমনায় ব্যক্তি উদ্যোগে ময়ূরের খামার করে চমকে দিয়েছেন মো. শাহ আলী। তিনি হোমনার বাবরকান্দি গ্রামের বাসিন্দা। শাহ আলী এখন অর্ধকোটি টাকার মালিক। জানা গেছে, অষ্টম শ্রেণি পাশ করা শাহ আলীর স্বপ্ন ছিল ময়ূর পোষা।

কুমিল্লার হোমনায় ব্যক্তি উদ্যোগে ময়ূরের খামার করে চমকে দিয়েছেন মো. শাহ আলী। তিনি হোমনার বাবরকান্দি গ্রামের বাসিন্দা। শাহ আলী এখন অর্ধকোটি টাকার মালিক। জানা গেছে, অষ্টম শ্রেণি পাশ করা শাহ আলীর স্বপ্ন ছিল ময়ূর পোষা।

২০১৯ সালের ডিসেম্বর মাসে শখেরবসে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে একটি পুরুষ ও একটি নারী ময়ূর কিনে পোষা শুরু করেন। পরবর্তীতে ময়ূরটি ১৮টি ডিম দেয় । এ ডিম থেকে ১২টি বাচ্চা ফোটে। বর্তমানে তার খামারে ৯০টি ময়ূর রয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এর আগে তিনি ময়ূর বিক্রি করে পেয়েছেন ২২ লাখ টাকা।

শাহ আলী জাগো নিউজকে বলেন, ছোটবেলায় ঢাকার মিরপুরে ভাড়া বাসায় পাখি লালন-পালন করতাম। বাবা মারা যাওয়ার পর গ্রামের বাড়িতে এসে দুটি টিনশেড ঘর তৈরি করে ২০১৯ সালে প্রথমে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে ১ জোড়া ও পরবর্তীতে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে পাঁচটি ময়ূর ক্রয় করে খামার গড়ে তুলি। যার মধ্যে ৫টি নারী ও ২টি পুরুষ ময়ূর ছিল। ৭টি ময়ূর থেকে ডিম বাচ্চা ফুটিয়ে বর্তমানে আমার খামারে ৯০টি ময়ূর রয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত সর্বমোট তার ১০ লাখ টাকা খরচ হয়েছে। এরই মধ্যে ২২ লাখ টাকার ময়ূর বিক্রি করেছি। প্রায় আরও ২৫ লাখ টাকার ময়ূর আমার খামার রয়েছে। এটি সৌখিন জিনিস, অনেকে শখেরবসে কিনে নিয়ে যান। এক জোড়া বড় ময়ূর বিক্রি করেছি সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকা। আমার ভবিষ্যতে আরও বড় পরিসরে ময়ূরের খামার করার স্বপ্ন রয়েছে।

যারা ময়ূরের খামার করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে শাহ আলী বলেন, ময়ূর লালন-পালন খুবই সহজ। এটা সৌখিন জিনিস। কেউ ভুল করে আগে খামারের পরিকল্পনা করবেন না। শুরুতে দুই-এক জোড়া পালন করে যদি ভালো মনে করেন তাহলে খামার করার উদ্যোগ নেওয়া উচিত। ময়ূর যখন-তখন বিক্রি করা যায় না। মানুষের পছন্দ হলে কিনবে। যারা বেকার রয়েছেন বা চাকরি খোঁজেন তারা চাইলে শখেরবসে ময়ূর পালন করতে পারেন। আমি যেহেতু লাভবান হয়েছি, আপনারাও হবেন। এ বিষয়ে যে কোনো পরামর্শ দিতে আমি প্রস্তুত।

এদিকে শাহ আলীর এই ময়ূরের খামার দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। আবুল কালাম নামে এক দর্শনার্থী জাগো নিউজকে জানান, টিভিতে ময়ূর দেখেছি। আজ বাস্তবে পরিবারের সদস্যদের নিয়ে শাহ আলীর এই ময়ূরের খামার দেখতে এসেছি। খামার দেখে আমরা আনন্দিত।

হোমনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম বাহারুল ইসলাম জগো নিউজকে বলেন, শাহ আলীর ময়ূর খামারে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে নিয়মিত পরামর্শ, খামার পরিদর্শন ও সার্বিক সহযোগিতা করার কাজ অব্যাহত রয়েছে। ময়ূরের পাশাপাশি তিনি গরু, ভেড়া, তিতির পাখি ও কোয়েল পালন করছেন।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম বলেন, এটি জেলার প্রথম ময়ূরের খামার। কেউ শাহ আলীর মতো ময়ূরের খামার করতে চাইলে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে সবধরনের সহযোগিতা করা হবে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)