সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

রঙিন ফুলকপি চাষে লাভবান ঈশ্বরদীর শফিকুল

পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন ফুলকপি চাষ করে লাভবান হয়েছেন কৃষক শফিকুল ইসলাম। তিনি প্রথমবারের মতো বেগুনি ও হলুদ ফুলকপি চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। শফিকুলের রঙিন ফুলকপি চাষের সফলতা দেখে আগামীতে আরও কৃষক রঙিন ফুলকপি চাষের স্বপ্ন দেখছেন।

পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন ফুলকপি চাষ করে লাভবান হয়েছেন কৃষক শফিকুল ইসলাম। তিনি প্রথমবারের মতো বেগুনি ও হলুদ ফুলকপি চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। শফিকুলের রঙিন ফুলকপি চাষের সফলতা দেখে আগামীতে আরও কৃষক রঙিন ফুলকপি চাষের স্বপ্ন দেখছেন।

উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে রঙিন ফুলকপির বীজ সংগ্রহ করে ১০ শতক জমিতে চাষ করেন। সাদা ফুলকপির মতো বেগুনি ও হলুদ জাতের ফুলকপির চাষপদ্ধতি ও খরচ একই।

শফিকুল ইসলামের ক্ষেতে রঙিন ফুলকপি কিনতে আসা নওদাপাড়া গ্রামের আল-আমিন বলেন, 'প্রথমবারের মতো রঙিন ফুলকপি দেখে ভালো লাগছে। শুনেছি এ ফুলকপি সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই কিনতে এসেছি।'

একই এলাকার কৃষক আলতাব হোসেন বলেন, 'শফিকুলের রঙিন ফুলকপি দেখতে প্রতিদিনই লোকজন আসছে। সাদা ফুলকপির চেয়ে এ ফুলকপি বেশি দামে বিক্রি হচ্ছে। আগামীতে আমরাও রঙিন ফুলকপি চাষ করবো। কীভাবে বীজ সংগ্রহ ও চাষ করতে হয় তা জেনেছি।'

আরও পড়ুন• মিরসরাইয়ে ফুলকপি চাষে লাভবান কৃষকেরা• ফেনীতে টমেটো চাষে ব্যাপক লাভের আশা কৃষকের

শফিকুল ইসলাম বলেন, 'প্রতি বছর সাদা ফুলকপি চাষ করলেও এবার ১০ কাঠা জমিতে বেগুনি ও হলুদ ফুলকপি চাষ করেছি। একটি এনজিওর সদস্য হওয়ায় সেখান থেকে পাঁচ হাজার টাকায় ১০ গ্রাম রঙিন ফুলকপির বীজ সংগ্রহ করি। তারা চাষপদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে ধারণা দিয়েছিলেন। প্রথমে ভেবেছিলাম অপরিচিত জাতের ফুলকপি চাষ করে হয়তো লোকসান হবে। এখন দেখছি, যা আশা করেছিলাম তার চেয়ে বেশি লাভ হয়েছে। আগামীতে আরও জমিতে চাষ করবো।'

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, 'উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে। রঙিন ফুলকপি খুব কম চাষ হয়েছে। ফুলকপি চাষিদের কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়েছে। রঙিন ফুলকপি চাষে কৃষকদের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।'

শেখ মহসীন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)