সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ইলিশ রক্ষায় ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বাংলাদেশ

ইলিশের প্রজনন মৌসুমে মাছধরা বন্ধে কঠোর নজরদারির অংশ হিসেবে যুদ্ধজাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট মোতায়েন করেছে বাংলাদেশ।

ইলিশের প্রজনন মৌসুমে মাছধরা বন্ধে কঠোর নজরদারির অংশ হিসেবে যুদ্ধজাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট মোতায়েন করেছে বাংলাদেশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরা ঠেকাতে ১৭টি নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট মোতায়েন করা হয়েছে। এসব বাহিনী দিন-রাত নজরদারি চালাচ্ছে, যাতে দেশি ও বিদেশি কোনো জেলে গভীর সমুদ্রে প্রবেশ করতে না পারে।

বাংলাদেশ সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করেছে, যাতে ইলিশ নিরাপদে নদীতে ডিম ছাড়তে পারে।

প্রতি বছর বঙ্গোপসাগর থেকে ইলিশের ঝাঁক দেশের নদীগুলোতে ফিরে আসে ডিম ছাড়ার জন্য—যা বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যসংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত।

ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং দেশের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি। তাছাড়া ইলিশ শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গেও দারুণ জনপ্রিয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত মাছ ধরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিম্নাঞ্চলীয় বদ্বীপের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে ইলিশের সংখ্যা কমে যাচ্ছে।

ওয়ার্ল্ডফিশের সাবেক কর্মকর্তা মো. আব্দুল ওহাব বলেন, ইলিশের ডিম ছাড়ার সময় পানিতে শান্ত ও নিরিবিলি পরিবেশ প্রয়োজন। তাই ড্রোন ব্যবহার করাই উত্তম।

ইলিশ ধরায় তিন সপ্তাহের নিষেধাজ্ঞা চলাকালীন প্রতি জেলে পরিবারকে ২৫ কেজি চাল বরাদ্দ দিয়েছে সরকার। তবে অনেক জেলে জানিয়েছেন, এই সাহায্য জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয়।

৬০ বছর বয়সী জেলে সত্তার মাঝি বলেন, এই তিন সপ্তাহ আমাদের জন্য খুব কষ্টের সময়। আমরা তখন অন্য কোনো কাজ পাই না।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)