সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

গরুর দামে খুশি বিক্রেতা, নারাজ ক্রেতা

ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুর জেলার হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। সাধ্যমতো পশু কিনছেন ক্রেতারা। গতবারের চেয়ে দাম ভালো পাওয়ায় খুশি খামারি ও কৃষকরাও। তবে আশানুরূপ বেচাকেনা নেই হাটগুলোতে।

ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুর জেলার হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। সাধ্যমতো পশু কিনছেন ক্রেতারা। গতবারের চেয়ে দাম ভালো পাওয়ায় খুশি খামারি ও কৃষকরাও। তবে আশানুরূপ বেচাকেনা নেই হাটগুলোতে।

ক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় তাদের বাজেটে ঘাটতি দেখা দিয়েছে।

আর খামারিরা বলছেন, খৈল-ভুষিসহ খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু লালন-পালনে ব্যয় বেশি হয়েছে। ফলে দাম একটু বেশি। তবে খামারিদের আশঙ্কা ভারতীয় গরু অবৈধপথে দেশে প্রবেশ করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। আর এ জন্য সরকারকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন কৃষক-খামামিরা।

শরীয়তপুরের অন্যতম বড় সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গো-হাটে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যকটি গরু ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এতে বিক্রেতারা লাভবান হচ্ছেন।

গরু কিনতে আসা মোখলেছ প্রধানীয়া বলেন, ৪-৫ মণের একটি গরু কিনতে হাটে এসেছিলাম। কিন্তু গরুর যে দাম ১ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে একটি দেশি ঘাঁড় কিনলাম। এর আগে এই গরুটির দাম হতো সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা।

কৃষক মোহাম্মদ আলী সিকদার হাটে এসেছেন গরু বিক্রি করতে। তিনি বলেন, আজকে গরুর দাম অনেক বেশি যাচ্ছে। আমার দেশি কালো গরুটিকে অনেকেই দরদাম করেছে। কিন্তু আমি ১ লাখ ২০ হাজার টাকায় গরু বেচবো না। ১ লাখ ৩৫ হাজার টাকা হলে গরুটি বিক্রি করবো। তবে বাজারে ক্রেতা থাকলেও গরু বেচাকেনা একেবারেই কম।

হাটে গরু বিক্রি করতে আসা খামারি আমির হোসেন বলেন, আজকে গরুর দাম অনেক বেশি। আমি ৫টি গরু নিয়ে এসেছি। কিন্তু এখন পর্যন্ত একটি গরু বিক্রি করেছি।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই হাটে আমি নিজে কোরবানির জন্য গরু কিনতে গিয়েছিলাম। কিন্তু গরুর দাম অনেক বেশি। তাই ক্রেতারাও গরু কম কিনছেন।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)