সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

৮ লাখ টাকার চায়না কমলা বিক্রির আশা সায়েম আলীর

চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। আমের পাশাপাশি এবার জেলায় নতুন সম্ভাবনার নাম হয়ে উঠছে বিদেশি ফল চায়না কমলা। আমদানি নির্ভর এ ফল স্থানীয়ভাবে চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে; অন্যদিকে কমছে বিদেশি কমলা আমদানির ওপর নির্ভরতা।

চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। আমের পাশাপাশি এবার জেলায় নতুন সম্ভাবনার নাম হয়ে উঠছে বিদেশি ফল চায়না কমলা। আমদানি নির্ভর এ ফল স্থানীয়ভাবে চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে; অন্যদিকে কমছে বিদেশি কমলা আমদানির ওপর নির্ভরতা।

সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গ্রামে সফলভাবে চায়না কমলা চাষ করছেন কৃষক সায়েম আলী। আমের ব্যবসায় লোকসান গুনে ২০২২ সালে বিকল্প হিসেবে কমলা চাষ শুরু করেন তিনি। দুই বছরের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছেন এই কৃষক।

সায়েম আলী বলেন, ‌'কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরিচর্যা করেছি। ফলন অনেক ভালো হয়েছে। ২০২৪ সালেই আমার সব খরচ উঠে গেছে। এবার ৩ বিঘা জমিতে চাষ করে প্রায় ৮ লাখ টাকার কমলা বিক্রির আশা করছি।'

তার বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, উদ্যোক্তা ও আগ্রহী মানুষ আসেন। তারা কমলার ফলন, গাছের পরিচর্যা ও চাষপদ্ধতি পর্যবেক্ষণ করছেন।

স্থানীয় কৃষক আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'আমরা আগে ভাবতাম কমলা শুধু পাহাড়ি এলাকায় হয়। এখানে এত ভালো ফলন দেখে আমরাও চাষে আগ্রহী হচ্ছি।'

আরও পড়ুন৩ ভাইয়ের মিশ্র বাগানে প্রতি গাছে ২০ কেজি কমলা মিরসরাইয়ে অসময়ে তরমুজ চাষে সফল কৃষকেরা

উদ্যোক্তা ফারুক চৌধুরী জাগো নিউজকে বলেন, 'বাজারে এই কমলার চাহিদা ভালো, দামও পাওয়া যাচ্ছে। বাণিজ্যিকভাবে চাষ করা গেলে বড় সম্ভাবনা আছে।'

কৃষি বিভাগ বলছে, চাঁপাইনবাবগঞ্জের মাটি ও জলবায়ু কমলা চাষের জন্য বেশ উপযোগী। পরিকল্পিতভাবে চাষ বাড়ানো গেলে জেলায় বিদেশি ফল উৎপাদনে নতুন দিগন্ত তৈরি হবে।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান জাগো নিউজকে বলেন, 'এ অঞ্চলের মাটি ও আবহাওয়া চায়না কমলা চাষের জন্য উপযোগী। কৃষকেরা আগ্রহী হলে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। এতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।'

জেলায় কমলার আবাদ বাড়াতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, 'স্বাদ ও বাজারমূল্য ভালো হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে কমলার চাষ দিন দিন বাড়ছে। এটি কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি বিদেশি ফল আমদানি কমাতে সহায়ক হবে।'

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় প্রায় ১৬৫ হেক্টর জমিতে কমলার চাষ হচ্ছে। আমের রাজধানী হিসেবে পরিচিত এই জেলায় বিদেশি ফল কমলা এখন নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে।

সোহান মাহমুদ/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)