সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

গড়াই নদের পাড় থেকে রাসেল ভাইপার উদ্ধার

কুষ্টিয়ায় গড়াই নদের পাড় সংলগ্ন সবজিক্ষেত থেকে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করেছেন বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্যরা।

কুষ্টিয়ায় গড়াই নদের পাড় সংলগ্ন সবজিক্ষেত থেকে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করেছেন বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্যরা।

শুক্রবার (৩০ জুন) বিকেলে শহরতলীর জুগিয়া দরগাতলা এলাকার গড়াই নদী পাড় সংলগ্ন সবজি ক্ষেতের জালের বেড়ায় আটকে পড়া একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এক যুবক বিবিসিএফ টিমকে খবর দেয়।

খবর পেয়ে বিকেলে বিবিসিএফ'র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাসেল ভাইপার সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। অপরদিকে রাসেল ভাইপার সাপ উদ্ধারের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। উদ্ধার অভিযানে বিবিসিএফ'র সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, মীর কুশল, রিয়াজুল হক ডালিম উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাপ চিবিয়ে খাচ্ছে 'তৃণভোজী' হরিণ, ভিডিও ভাইরাল

এ বিষয়ে মানুষ মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, শুক্রবার বিকেলে শহরতলীর জুগিয়া দরগা তলা এলাকার গড়াই নদীর পাড় থেকে একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি বন্যপ্রাণী প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সকলে সচেতন হই প্রকৃত রক্ষায় এগিয়ে আসি কোথাও কোনো বন্যপ্রাণী আটক অথবা বন্দি দেখলে তা উদ্ধার করে অবমুক্ত করার চেষ্টা করুন। প্রকৃতি ধ্বংসকারী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

আল-মামুন সাগর/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)