সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মিরপুরে জিয়াউল আহসানের ছাদকৃষি | পর্ব ৩১৭

পাখির চোখে দেখলে এই বাড়িটি অন্যসব বাড়ি থেকে একটু আলাদা। ৭তলা ভবনের উপরে দাঁড়ানো বড় বড় আকারের গাছ। যার সবুজ ছায়ায় অনেকটাই ঢাকা পড়েছে ইট-পাথরের সব আয়োজন। এটিই যেন বাড়িটির মূল অলংকার। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান গত ১৪ বছর ধরে সাজিয়েছেন এটি। জেনে বিস্মিত হলাম, এই উদ্যোক্তা তিনদশক আগে পত

পাখির চোখে দেখলে এই বাড়িটি অন্যসব বাড়ি থেকে একটু আলাদা। ৭তলা ভবনের উপরে দাঁড়ানো বড় বড় আকারের গাছ। যার সবুজ ছায়ায় অনেকটাই ঢাকা পড়েছে ইট-পাথরের সব আয়োজন। এটিই যেন বাড়িটির মূল অলংকার। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান গত ১৪ বছর ধরে সাজিয়েছেন এটি। জেনে বিস্মিত হলাম, এই উদ্যোক্তা তিনদশক আগে পত্রিকায় প্রকাশিত চাষবাস বিষয়ক আমার নিয়মিত কলাম ‘কৃষি কৌশল’ পড়ে রপ্ত করেছেন ফসল উৎপাদনের নানা উপায়।

২ হাজার বর্গফুট আয়তনের তিন স্তর বিশিষ্ট এই আয়েজনে তিনশোরও অধিক গাছগাছালি রয়েছে। যা থেকে মিটছে পারিবারিক সবজি চাহিদার প্রায় সবটুকু।

এই আয়োজনের ভিন্ন একটি দিক হলো সুপ্রশস্ত বেডে মাটি ভরাট করে উৎপাদন করা হচ্ছে নানারকম সবজি আর কলা। মাটিকে উৎকৃষ্টতা ধরে রাখতে ব্যবহার করা হচ্ছে জৈব সার।

এখানে সার্বক্ষণিক সহযোগিতায় যুক্ত আছেন রুস্তুম আলী। তার সঙ্গে কথা হলো ফল ফসল উৎপাদন ও পরিচর্যার বিষয়ে।

ফসলের যত্ন নেওয়ার বিষয়ে আরও কিছু ব্যাখ্যা করলেন উদ্যোক্তা জিয়াউল আহসান।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)