সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ছবি দেখেই ধানের রোগ চিহ্নিত করবে মোবাইল অ্যাপ ‘রাইস সল্যুশন’

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) প্রথমবারের মতো ধানক্ষেত থেকেই আক্রান্ত ধান গাছের ছবি অ্যাপে পাঠানোর মাধ্যমে রোগবালাই চিহ্নিতকরণের লক্ষ্যে 'রাইস সল্যুশন' নামে মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এটি একটি সেন্সরভিত্তিক ধানের বালাই ব্যবস্থাপনা।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) প্রথমবারের মতো ধানক্ষেত থেকেই আক্রান্ত ধান গাছের ছবি অ্যাপে পাঠানোর মাধ্যমে রোগবালাই চিহ্নিতকরণের লক্ষ্যে 'রাইস সল্যুশন' নামে মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এটি একটি সেন্সরভিত্তিক ধানের বালাই ব্যবস্থাপনা।

শনিবার (৩১ ডিসেম্বর) কৃষিমন্ত্রী ব্রিতে ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।

আইসিটি বিভাগের 'মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় ওয়ান আইসিটি নামে সফটওয়্যার কোম্পানির সহায়তায় ও ব্রির আইসিটি সেলের তত্ত্বাবধানে গবেষক ও কৃষকবান্ধব মোবাইল অ্যাপটি তৈরি করা হয়েছে।

কর্মশালায় জানানো হয়, রোগবালাই ও পোকামাকড় সংক্রান্ত যেকোনো সমস্যার ছবি বা তথ্য ইনপুট দেওয়া হলে স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা রোগ বা পোকামাকড়ের সমস্যা নির্ণয় করে ব্যবস্থাপনামূলক পরামর্শ দেবে অ্যাপটি। ফলে কৃষক পর্যায়ে অ্যাপটির মাধ্যমে সেবাপ্রাপ্তিতে সময়, খরচ ও যাতায়াত সাশ্রয়সহ মাঠের সমস্যা মাঠেই সমাধান হবে। মূলত চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও সেন্সর প্রযুক্তি ব্যবহার করে আপটি তৈরি করা হয়েছে। এরইমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগ ও পোকামাকড়ের ছবি পেয়ে অ্যাপের মাধ্যমে আক্রান্ত ধান গাছের রোগবালাই ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শমূলক সেবা দেওয়া হয়েছে।

কর্মশালায় আরও জানানো হয়, দেশে পোকামাকড়ের আক্রমণসহ বিভিন্ন কারণে মোট ফসলের ১০-১৮ শতাংশ উৎপাদন পর্যায়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেইসঙ্গে কৃষকের সঠিক জ্ঞান না থাকায় মাঠপর্যায়ে আধুনিক ধান চাষে রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার অপ্রতুলতা ও ফিডব্যাক ব্যবস্থা না থাকার কারণে কৃষক কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্রির সব আঞ্চলিক কার্যালয়সহ দেশের বিভিন্ন এলাকার ছবি এই অ্যাপে নিয়মিত সংযোজন হওয়ার কারণে এলাকাভিত্তিক ধানের ক্ষেত্রে কোন এলাকায় কোন পোকামাকড় বা রোগের প্রাদুর্ভাব বেশি সে অনুযায়ী তা বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রমে সহায়তা দেওয়ার পাশাপাশি অ্যাপটি নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক টুলস হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

ব্রিতে একই প্রকল্পের আওতায় দেশব্যাপী এলাকাভিত্তিক উপযুক্ত ধানের জাত নিরূপণে 'রাইস প্রোফাইল' নামে মোবাইল অ্যাপটিও শিগগির মাঠপর্যায়ে ব্যবহারের জন্য উদ্বোধনের অপেক্ষায় আছে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

শিকড়ের কাছে তরল সার পৌঁছাবে হালকা যন্ত্র, পরের লক্ষ্য সার দেওয়ার রোবট

নেদারল্যান্ডসের এক প্রদর্শনীতে দেখানো হালকা ডিস্ক যন্ত্রটি তরল সার সরাসরি মাটির ভেতরে দেয়। এর উদ্ভাবকেরা একে বিদ্যুৎচালিত এমন রোবটে রূপ দিতে চান, যা নিজেই ডকিং স্টেশনে গিয়ে ট্যাংক ভরে নেবে।

Future Farming১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

২০ নভেম্বরের আগে গম বুনুন: উত্তর প্রদেশে শূন্য চাষ পদ্ধতির প্রশিক্ষণ দিল ইরি ও সিমিট

খড় পোড়ানোর বিকল্প হিসেবে শূন্য চাষে গম বপন ও ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনায় পূর্ব উত্তর প্রদেশের ৬৩ জন কৃষক, যন্ত্রসেবাদাতা ও সম্প্রসারণকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে ইরি ও সিমিট।

IRRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)