সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রেস্টুরেন্ট স্টাইলে পেঁয়াজের সালাদ তৈরি করবেন যেভাবে

খাবারের স্বাদ বাড়াতে ছোট একটি সালাদই অনেক সময় বড় পার্থক্য তৈরি করে। তাই ভাত, বিরিয়ানি, কাবাব কিংবা ভাজাভুজির সঙ্গে অনেকেই লেবু, আচার বা শসা-টমেটোর সালাদ রাখতে পছন্দ করেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে জনপ্রিয়তা পেয়েছে এক ভিন্নধর্মী, 'লাচ্ছা পেঁয়াজ' বা পেঁয়াজের রিং সালাদ। ঘরে থাকা সাধারণ কিছ

খাবারের স্বাদ বাড়াতে ছোট একটি সালাদই অনেক সময় বড় পার্থক্য তৈরি করে। তাই ভাত, বিরিয়ানি, কাবাব কিংবা ভাজাভুজির সঙ্গে অনেকেই লেবু, আচার বা শসা-টমেটোর সালাদ রাখতে পছন্দ করেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে জনপ্রিয়তা পেয়েছে এক ভিন্নধর্মী, 'লাচ্ছা পেঁয়াজ' বা পেঁয়াজের রিং সালাদ। ঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই কয়েক মিনিটে তৈরি করা যায়।

সহজ রেসিপি আর রেস্তোরাঁর মতো স্বাদের কারণে এটি এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম ভাইরাল ফুড ট্রেন্ডে পরিণত হয়েছে। চাইলে আপনি ও ঘরে বসে তৈরি করতে পারবেন।

আসুন জেনে নেওয়া যাক পেঁয়াজ সালাদ কীভাবে তৈরি করবেন-

প্রথমে পেঁয়াজগুলো গোল গোল করে পাতলা স্লাইস করে রিং আলাদা করে নিন। এরপর একটি বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে তাতে পেঁয়াজের রিংগুলো ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে পেঁয়াজের অতিরিক্ত ঝাঁজ বা কটু ভাব অনেকটাই কমে যাবে এবং খেতে হবে আরও মুচমুচে।

নির্দিষ্ট সময় পর পেঁয়াজগুলো পানি থেকে তুলে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। এরপর একটি শুকনো পাত্রে পেঁয়াজের রিংগুলো রাখুন। এবার এতে পরিমাণমতো লাল মরিচের গুঁড়া, চাট মসলা, লবণ, টাটকা লেবুর রস, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা যোগ করুন।সব উপকরণ হাত দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন, যেন পেঁয়াজের রিংগুলো ভেঙে না যায়। চাইলে বাড়তি স্বাদের জন্য সামান্য ভাজা জিরার গুঁড়াও ছিটিয়ে দিতে পারেন। গরম ভাত, রুটি, কাবাব বা মাংসের সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)