Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

এপ্রিলে রোজা ও মে-তে ঈদ

আগামী রমজান মাস ২০২২ সালের এপ্রিলে শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই পবিত্র রমজান মাস শুরু হবে।

সাম্প্রতিক দেশকাল২০ অক্টোবর ২০২১ · ১ মিনিটের পড়া

আগামী রমজান মাস ২০২২ সালের এপ্রিলে শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই পবিত্র রমজান মাস শুরু হবে।

গাল্‌ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞদের দাবি- এপ্রিল ২০২২ এর কাছাকাছি সময়েই পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হবে বলে আশা করা হচ্ছে। আর তার একমাস পর মে-তে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন তারা।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর জ্যোতির্বিদ ইব্রাহিম আল জার্বান জানান, চাঁদের অবস্থান অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী বছরের এপ্রিলের ২ তারিখ শনিবার থেকে রোজা শুরু হবে।

তিনি আরও বলেন, হিসাব অনুযায়ী সোমবার, ২ মে, ২০২২ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। যদিও সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেছন তিনি।

ট্যাগ#রোজা#ঈদ
সাম্প্রতিক দেশকালদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()