সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

মৌসুমের শুরুতেই সংশয়ে রাজশাহীর আম চাষীরা

আম মৌসুমের শুরুতেই নানামুখি সংশয়ে পড়েছেন আমের রাজধানীখ্যাত রাজশাহীর চাষীরা। আম ভাঙার তারিখ নির্ধারণের নামে চাষীদের লোকসানসহ কৃষির সম্ভাবনাময় খাতটির বহুমুখি ক্ষতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা।

আম মৌসুমের শুরুতেই নানামুখি সংশয়ে পড়েছেন আমের রাজধানীখ্যাত রাজশাহীর চাষীরা। আম ভাঙার তারিখ নির্ধারণের নামে চাষীদের লোকসানসহ কৃষির সম্ভাবনাময় খাতটির বহুমুখি ক্ষতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা।

আম বাগানগুলোতে কেবল মুকুল থেকে বেরিয়েছে গুটি। কোথাও গুটি পেয়েছে মটরদানার আকার। গাছে আম ধরে রাখতে বহুমুখি পরিচর্যার ভেতর চাষীদের এখন সংশয় ফলন মৌসুমে আবার না কি খড়গ নেমে আসে তাদের ওপর।

আম ব্যবসায়ীরা বলছেন, আম চাষ করে ব্যবসায়ীরা বাজারজাত করতে গিয়ে ধাপে ধাপে বাধাগ্রস্ত, বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের আদেশ নির্দেশ মানতে যেয়েই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আম চাষীরা। আর সে কারণেই ৮০ শতাংশ আম চাষ বিলুপ্ত হয়ে গেছে। যেই ২০ শতাংশ ব্যবসায়ী আছে তারা যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে আমাদের দেশের শ্রমিক না খেয়ে মরে যাবে।

প্রায় শতভাগ আমচাষীর এলাকা চারঘাটের পান্নাপাড়া। এখানেই বাঘা ও চারঘাটের শতাধিক চাষী, ব্যবসায়ী, শ্রমিক বসেছেন এক আমবাগানে। এবারও তাদের একই কথা, অবান্তর অভিযোগে আম উৎপাদনকে বাধাগ্রস্ত করা হচ্ছে। থমকে গেছে বাগান বিক্রি।

তারিখ নির্ধারণ করে আম পাড়াকে সমর্থনকে করেন না রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীমউদ্দিন। তিনি বলেন, বিভিন্ন জাতের এবং বিভিন্ন লাইনের আম রয়েছে। এগুলো কিছুটা আগাম আসবে, কিছু পরে আসবে। এবং আরো কিছু জাতের আম রয়েছে সেগুলো আরো দেরিতে আসবে।

তবে রাজশাহীর ডিএই অতিরিক্ত উপ পরিচালক মনজুরুল হক বলেন, আমরা এবারের ব্যাপারে খুবই সচেতন আছি। এবার যাতে তারিখ নির্ধারনের জন্য কৃষক ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলছেন, জনস্বাস্থ্য রক্ষা ও কৃষকের স্বার্থ দুদিকেই নজর রয়েছে। তিনি বলেন, ভালো কিছু পাওয়ার জন্য সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে। যারা ভোক্তা তাদের সচেতন হতে হবে। যারা কৃষক তাদেরকেও সচেতন হতে হবে।

তবে এ ব্যাপারে আম চাষীরা বলছেন, আম চাষের কোনো ক্ষেত্রেই তারা পাচ্ছেন না সরকারি সহায়তা, কিন্তু গাছ থেকে ফল পাড়তে কেন অপেক্ষায় থাকতে হবে প্রশাসনের নির্দেশের?

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)