সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ইনজেকশন দিয়ে গরু মোটাতাজার বিরুদ্ধে র‌্যাবের অভিযান

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো সরগরম হয়ে উঠেছে। প্রতিটি হাটেই বাড়ছে গরু-ছাগলের সংখ্যা। দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা পশু নিয়ে হাটে আসছেন। ধীরে ধীরে বাড়ছে বেচাকেনাও।

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো সরগরম হয়ে উঠেছে। প্রতিটি হাটেই বাড়ছে গরু-ছাগলের সংখ্যা। দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা পশু নিয়ে হাটে আসছেন। ধীরে ধীরে বাড়ছে বেচাকেনাও।

তবে রাজধানীর গাবতলী পশুর হাটে কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা প্রতারকচক্রের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলছে। সোমবার (২৬ জুন) সকাল ১০টা থেকে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

আরও পড়ুন>> ব্যাপারীদের প্রত্যাশা গরুর দাম বাড়বে, ক্রেতাদের আশা কমবে

তিনি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতারকচক্র কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করে। এরমধ্যে গাবতলীতে বিপুল সংখ্যক গবাদিপশু এসেছে। কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করা প্রতারকচক্রের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান।

এছাড়া হাটে দালাল, ছিনতাইকারী ও জাল টাকা প্রতিরোধেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

টিটি/এএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)