সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বরগুনায় রান্নাঘর থেকে অজগর উদ্ধার

বরগুনার পাথরঘাটায় রান্নাঘর থেকে একটি অজগর উদ্ধার করেছেন বনবিভাগের সদস্যরা। পরে হরিণঘাটা ম্যানগ্রোভ বনে সাপটি অবমুক্ত করা হয়।

বরগুনার পাথরঘাটায় রান্নাঘর থেকে একটি অজগর উদ্ধার করেছেন বনবিভাগের সদস্যরা। পরে হরিণঘাটা ম্যানগ্রোভ বনে সাপটি অবমুক্ত করা হয়।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রুহিতা গ্রামের বাবুল মুন্সির বাড়ির রান্নাঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পাথরঘাটা বনবিভাগ সূত্রে জানা যায়, রুহিতা গ্রামের বাবুল মুন্সির স্ত্রী দুপুরের রান্না করতে রান্নাঘরে যান। এসময় তিনি বিশালাকৃতির একটি সাপ দেখে চিৎকার করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন এটি একটি অজগর। পরে তারা পাথরঘাটা বনবিভাগকে জানান। খবর পেয়ে পাথরঘাটা বনবিভাগ এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার টিম 'অ্যানিমেল লাভার অব পাথরঘাটা' তাদের বাড়িতে গিয়ে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন। বিকেলে সাপটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।

পাথরঘাটা বনবিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন বলেন, অজগরটি দৈর্ঘ্যে ৬ ফুট। ভুলক্রমে হরিণঘাটা বন থেকে লোকালয়ে চলে এসেছে। স্থানীয় মানুষ সচেতন হওয়ায় অজগরটিকে কেউ আঘাত করেননি।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)