সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

খামারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মারা গেলো দেড়শ মুরগি

খামারের দেড়শ মুরগি বিক্রি করে পরিবারে সবার জন্য ঈদে নতুন জামা কেনা এবং স্কুলের বেতন দেওয়ার কথা ছিল। বাকি টাকা দিয়ে আবারও নতুন করে মুরগির বাচ্চা কিনে খামারটা চালু রাখতাম। কিন্তু সেটি হলো না। আমাদের পরিবারের সবার ঈদ আনন্দ ম্লান হয়ে গেলো। আমার যে ক্ষতি হয়েছে, এখন ঘুরে দাঁড়াতেও অন্তত ছয়মাস সময় লাগবে।

খামারের দেড়শ মুরগি বিক্রি করে পরিবারে সবার জন্য ঈদে নতুন জামা কেনা এবং স্কুলের বেতন দেওয়ার কথা ছিল। বাকি টাকা দিয়ে আবারও নতুন করে মুরগির বাচ্চা কিনে খামারটা চালু রাখতাম। কিন্তু সেটি হলো না। আমাদের পরিবারের সবার ঈদ আনন্দ ম্লান হয়ে গেলো। আমার যে ক্ষতি হয়েছে, এখন ঘুরে দাঁড়াতেও অন্তত ছয়মাস সময় লাগবে।

অশ্রুসিক্ত নয়নে আক্ষেপ করে এভাবেই কথাগুলো বলছিল স্কুলছাত্র হৃদয়। সে মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের টেপিপাড়ার হামিদুল ইসলামের ছেলে। হৃদয় গাংনী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে পূর্ব শত্রুতার জেরে হৃদয়ের খামারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেড় শতাধিক মুরগি পরিকল্পিতভাবে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

হৃদয়ের বাবা হামিদুল ইসলাম জানান, তিনি নিজে ও ছেলে হৃদয় মিলে বাড়ির ছাদে মুরগির খামারটি দিয়েছিলেন। এখান থেকে যা আয় হতো তা দিয়ে সংসারের খরচাদি ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চলছিল। গতকাল রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেইসঙ্গে একধরনের গ্যাস ছেড়ে দেয়। এতে গরমে সব মুরগি মারা যায়।

তিনি বলেন, মধ্যরাত থেকে মরতে থাকে মুরগিগুলো। মৃতপ্রায় কিছু মুরগি প্রতিবেশীদের দিয়ে দেওয়া হয়েছে। বাকি মুরগি মাটিতে পুঁতে ফেলা হচ্ছে বলেও জানান হামিদুল ইসলাম।

হৃদয়ের মা বেলী খাতুন বলেন, অন্যান্য দিনের মতো মধ্যরাত পর্যন্ত ছাদে মুরগির খামারে আমরা কাজ করেছি। ঘরে আসার কিছুক্ষণ পর মুরগির সাড়াশব্দ না পেয়ে গিয়ে দেখি, একের পর এক মুরগি মরে যাচ্ছে।

তিনি আরও বলেন, কারো সঙ্গে আমাদের তেমন শত্রুতা নেই। তবে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে একজনের সঙ্গে। তিনিই এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা বেলী খাতুনের।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)