সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পোল্ট্রি শিল্পের উন্নয়নে প্রশিক্ষিত জনশক্তি দরকার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল বলেন, 'সুস্থ-সবল জাতি গঠনে প্রাণিজ আমিষের ভূমিকা অপরিসীম। যার একটি বড় অংশ আসে পোল্ট্রি খাত থেকে। তাই পোল্ট্রি শিল্পের উন্নয়নে প্রশিক্ষিত জনশক্তি দরকার। এ খাতকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।'

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল বলেন, 'সুস্থ-সবল জাতি গঠনে প্রাণিজ আমিষের ভূমিকা অপরিসীম। যার একটি বড় অংশ আসে পোল্ট্রি খাত থেকে। তাই পোল্ট্রি শিল্পের উন্নয়নে প্রশিক্ষিত জনশক্তি দরকার। এ খাতকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।'

১০ সেপ্টেম্বর বিকেলে শেকৃবির শেখ কামাল অনুষদ ভবনের সেমিনার গ্যালারিতে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত এনিমেল হেলথ কোম্পানি 'ফাইব্রো এনিম্যাল হেলথ কর্পোরেশন'র সহযোগিতায় বাংলাদেশি প্রাণিচিকিৎসকদের প্রোল্ট্রি রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করতে এ কর্মশালা শুরু হয়। বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতিতে ৩ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

> আরও পড়ুন- দেশেই ঝিনুক থেকে উৎপাদিত হচ্ছে মুক্তা

অনুষদীয় ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ড. কেবিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ ও প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্ট্রি রোগ বিশেষজ্ঞ ফাইব্রো ব্রাজিলের টেকনোলজি ডেভেলপমেন্ট বিষয়ক পরিচালক ড. সিজার লোপেজ। উপস্থিত ছিলেন ফাইব্রো দক্ষিণ আফ্রিকার মার্কেটিং ও টেকনিকাল বিষয়ক পরিচালক ড. চার্লস কস্টেলো, ফাইব্রো যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কমার্শিয়াল ম্যানেজার ড. এরকিন এরকমেন, ফাইব্রো মালয়েশিয়ার মার্কেটিং ও টেকনিকাল বিষয়ক ম্যানেজার ড. লিয়ান্দ্রো ফেরেইরা এবং ফাইব্রো ইউএসএর বাংলাদেশি লোকাল পার্টনার প্রোভেট রিসোর্সেস লিমিটেডের পরিচালক ড. শামিম আহমেদ।

কর্মশালায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদের উপস্থিতিতে ৩ দিনে প্রাণিসম্পদ অধিদফতর, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রাণিচিকিৎসক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৬০ জন প্রাণিচিকিৎসক অংশগ্রহণ করেছেন।

মো. রাকিব খান/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)