সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

আলুর খেতে নাবিধসা রোগ

ঠাকুরগাঁওয়ে টানা শীত ও কুয়াশার কারণে আলুগাছে ছত্রাকজনিত নাবিধসা (লেট ব্লাইট) রোগ দেখা দিয়েছে। একই কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা

ঠাকুরগাঁওয়ে টানা শীত ও কুয়াশার কারণে আলুগাছে ছত্রাকজনিত নাবিধসা (লেট ব্লাইট) রোগ দেখা দিয়েছে। একই কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষক বিপাকে পড়েছেন।

আলুর নাবিধসা রোগ ঠেকাতে কৃষি বিভাগের পরামর্শে খেতে ছত্রাকনাশক ছিটাচ্ছেন কৃষক। এতে আলুর উৎপাদন খরচ বাড়ছে। এদিকে বীজতলা বাঁচাতে পলিথিন দিয়ে ঢেকে রাখছেন চাষিরা।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিম্ন তাপমাত্রা ও টানা ঘন কুয়াশা আলুগাছে ছত্রাকজনিত রোগ বিস্তারে সহায়তা করে। আবার হঠাৎ শীত কমে গেলেও ছত্রাকের সংক্রমণ বেড়ে যায়। এ অবস্থায় আলুখেতে নাবিধসা রোগ দেখা দেয়। এতে আলুর ফলন আশঙ্কাজনক হারে কমে যায়।

সদর উপজেলার বড়গাঁও গ্রামের আতাউর রহমান বলেন, ‘৬০ হাজার টাকা খরচ করে দুই বিঘা জমিতে আলুর আবাদ করেছি। এর মধ্যে এক বিঘা খেতে লেট ব্লাইট দেখা দিয়েছে। প্রথমে আক্রান্ত গাছের পাতা ঝলসে যায়, পরে গাছ মারা যাচ্ছে। আলুখেত রক্ষা করতে ছত্রাকনাশক ছিটিয়ে যাচ্ছি।’

গত মঙ্গল ও বুধবার সদর উপজেলা ঘুরে দেখা যায়, ইয়াকুবপুর, বৈকুণ্ঠপুর, ফাড়াবাড়ি, চামেশ্বরী, ভুল্লি ও বালিয়া এলাকায় অনেক কৃষক আলুখেতে ছত্রাকনাশক ছিটাচ্ছেন।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আফতাব হোসেন বলেন, নাবিধসা রোগ প্রতিরোধের জন্য শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সময় আলুখেতে অনুমোদিত মাত্রায় যেকোনো কপার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। আবহাওয়া ভালো হয়ে গেলে ছত্রাকনাশক ছিটানোর প্রয়োজন পড়ে না। অনেক কৃষক না বুঝে ছত্রাকনাশক ছিটিয়ে টাকা গচ্চা দিচ্ছেন।

গত বুধ ও বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলা ঘুরে দেখা যায়, ধবলসূতী, গাটিয়ারভিটা, কাউয়ামারী, পানবাড়ি, দৌলতপুর, লক্ষ্মনার্থের কামাত, ঝাকুয়াটারী, চাত্রারপাড়, সিঙ্গিমারীরপাড় ও মির্জারকোট গ্রামে কৃষকেরা বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন।

পানবাড়ি গ্রামের সহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে বীজতলার বেশির ভাগ চারা নষ্ট হয়ে গেছে। চারা রোপণের প্রায় ১৫-২০ দিন আগে বীজতলার রং হলদে হয়ে আসছে এবং তা ধীরে ধীরে পচে যাচ্ছে। আবার কোনো রকম গজালেও চারা বড় হচ্ছে না।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গফফার বলেন, শীত ও কুয়াশার হাত থেকে বীজতলা সুরক্ষায় পলিথিনের ঢাকনা ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

প্রথম আলোসূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)