সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বিনা চাষে আলু পেয়ে খুশি পটুয়াখালীর কৃষকরা

পটুয়াখালীর কলাপাড়ায় বিনা চাষে (জমি চাষ না করে) আলুর উৎপাদনে সফলতা পেয়েছেন কৃষকরা। কম খরচ, কম সার ও কম সেচ ব্যবহারে বেশি ফসল পাওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। কৃষকদের এ বিষয়ে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ।

পটুয়াখালীর কলাপাড়ায় বিনা চাষে (জমি চাষ না করে) আলুর উৎপাদনে সফলতা পেয়েছেন কৃষকরা। কম খরচ, কম সার ও কম সেচ ব্যবহারে বেশি ফসল পাওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। কৃষকদের এ বিষয়ে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ।

পটুয়াখালীর কলাপাড়ায় এবার আমন ধান কাটার সঙ্গে সঙ্গে নরম কাদা মাটিতে কোনো ধরনের চাষ না দিয়েই মাটির মধ্যে নির্দিষ্ট দূরত্বে আলু রোপণ করা হয়। পরে আলু ক্ষেতে পরিত্যক্ত খড়কুটা দিয়ে ঢেকে দেয়া হয়।

এতে কম খরচে, কম সার ও পানি ব্যবহার করে অল্পদিনের মধ্যেই আলুর ভালো ফলন পাওয়া যাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালীতে প্রথমবারের মতো কৃষকদেরকে এই পদ্ধতিতে আলু চাষে সহযোগিতা করছে। এতে ভালো ফলন পাওয়ায় খুশি কৃষকরা।

কলপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কৃষক সোহরাব হোসেন বলেন, এমনভাবে আলু চাষ করা যায় এটা প্রথম দেখলাম। আমাদের অনেক জমি খালি পরে থাকে। এখন সেইসব জমিতেও আমরা এই পদ্ধতিতে আলু চাষ করবো।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম জানান, যেহেতু দক্ষিণ অঞ্চলে আমন ধান কিছুটা বিলম্বে কাটা হয় এবং পরবর্তী সময় জমি চাষ দেয়াসহ প্রস্তুত করার সময় থাকে না। সে কারণে এই পদ্ধতি ব্যবহার করে সহজেই আলু চাষ বাড়ানো সম্ভব।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি আলু ৭২ এবং ৭৮ জাত দুটি প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেও ভালো ফলন দিতে পারে। এ কারণে লবণ ও তাপ সহনশীল এই জাতটি চাষে কৃষকদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

অনান্য এলাকায় বেশি ফলন হলেও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও বিনা চাষে এই আলু একর প্রতি ২০ থেকে ২৫ টন পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। এ ছাড়া এই আলু দেখতেও অনেক সুন্দর হয়।

আব্দুস সালাম আরিফ/এমএমএফ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)