সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ধানের দামে কৃষকের মাথায় হাত

ঠাকুরগাঁওয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আমন ধান কাটা শুরু করেছিলেন চাষিরা। কিন্তু সেই আনন্দে ভাটা পড়েছে ধানের দামে। বাজারে ধানের যে দাম তাতে লাভতো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

ঠাকুরগাঁওয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আমন ধান কাটা শুরু করেছিলেন চাষিরা। কিন্তু সেই আনন্দে ভাটা পড়েছে ধানের দামে। বাজারে ধানের যে দাম তাতে লাভতো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

দেশে ধান উৎপাদনের অন্যতম জেলা ঠাকুরগাঁও। প্রতিবছরের মতো এবারো আগাম আমন কাটা শুরু করেছেন কৃষকরা। কিন্তু বাজারে তুলতেই মাথায় হাত। এবার আশাতীত ফলন পেলেও কৃষকের মুখে হাসি নেই। সরকারি গুদামে ১২০০ টাকা মণ দরে ধান কেনা হলেও বাজারে বিক্রি করতে হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়।

কৃষকরা বলছেন, বর্তমানে ধানের উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। চাষের জন্য প্রয়োজনীয় ডিজেল, সার ও কীটনাশকের দাম থেকে শুরু করে শ্রমিকের মজুরি, প্রতিটি ক্ষেত্রেই খরচ বেড়েছে। এমন অবস্থায় ধানের দাম কম পাওয়ায় অসহায় অবস্থায় আছেন তারা।

সদর উপজেলার গড়েয়া বাজারে ধান বিক্রি করতে আসা সেরেকুল ইসলাম বলেন, ৮০০ টাকা মণ দরে ৩ মণ ধান বিক্রি করেছি ২ হাজার ৪০০ টাকায়। এই দামে হতাশ আমি। গত বছরের তুলনায় এবার উৎপাদন খরচ বেড়েছে। কম হলে হামরা বাঁচমু কী করে! ন্যায্য দামটুকু না পাওয়ায় এবারও ঋণ পরিশোধ হবে না।

কৃষকরা জানান, গত বোরো মৌসুমে এক বিঘা (৫০ শতাংশ) জমিতে উৎপাদন খরচ ছিল ১৬ থেকে ১৮ হাজার টাকা। এ বছর আমনে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ থেকে ২৩ হাজার টাকা। এর মধ্যে ডিজেলের দাম বাড়ায় সেচ খরচ বেড়েছে বিঘাপ্রতি প্রায় এক থেকে দেড় হাজার টাকা। এছাড়া বীজ, সার ও কীটনাশক কিনতে হয়েছে চড়া দামে। শ্রমিকের মজুরি, মাড়াই ও পরিবহন খরচও বেড়েছে কয়েকগুণ।

কয়েক দফায় সবকিছুর দাম বাড়লেও ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। ধান বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে।

জগন্নাথপুর ইউনিয়নের কৃষক মিজানুর বলেন, ৫০ শতক জমিতে এবার খরচ পড়েছে ২৩ হাজার টাকা, আর ধান পেয়েছি ২৫ মণ। বাজারে কাঁচা ধান বিক্রি করেছি প্রতি মণ ৯০০ টাকা দরে ২২ হাজার ৫০০ টাকায়। সে হিসাবে আমার লোকসান হলো ৫০০ টাকা। যারা বর্গা নিয়ে জমি চাষ করেন তাদের এবার ঋণে ডুবতে হবে।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, এ বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৭৫ হাজার ৯১০ মেট্রিক টন, আর রোপা আমন ধান উৎপাদন হয়েছে ১ লাখ ৩৭ হাজার ১৫০ হেক্টর জমিতে। আমন ধানের ফলন আশানুরূপ হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার উৎপাদন খরচ বেড়েছে। এখন ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলে বাজারে ধানের দর বেড়ে যাবে।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)